Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইসরায়েল-হামাসকে গাজার যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে বলল বোর্ড অব পিস

আনাদোলু এজেন্সি
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:১৭
ইসরায়েল-হামাসকে গাজার যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে বলল বোর্ড অব পিস

ছবি: রয়টার্স

বোর্ড অব পিস সোমবার ইসরায়েল ও হামাসকে গাজা যুদ্ধবিরতির সম্মত কাঠামোর আওতায় নিজেদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, পরবর্তী অগ্রগতি নির্ভর করবে উভয় পক্ষ চুক্তির শর্ত কতটা মেনে চলে তার ওপর।

এক্সে দেওয়া এক বিবৃতিতে বোর্ডটি বলেছে, ‘সম্মত কাঠামোর পূর্ণ বাস্তবায়নের পথে অগ্রগতি অব্যাহত রাখতে হলে উভয় পক্ষকেই নিজেদের দায়িত্ব পালন করতে হবে।’

বোর্ডের গাজাবিষয়ক প্রধান দূত নিকোলাই ম্লাদেনভের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পর এই বিবৃতি দেওয়া হয়।

বোর্ড জানায়, গাজায় অস্ত্র অপসারণের প্রক্রিয়া, বেসামরিক প্রশাসনে ক্ষমতা হস্তান্তর এবং ‘গাজায় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য অঞ্চলে আরও নিরাপদ ভবিষ্যৎ’ গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘বৈঠকটি গঠনমূলক ও বিস্তারিত ছিল। ইসরায়েল এবং বোর্ড অব পিস চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে অভিন্ন ধারণা পোষণ করে। লক্ষ্যটি স্পষ্ট এবং এ নিয়ে কোনো প্রশ্ন নেই—গাজা উপত্যকা থেকে সম্পূর্ণভাবে অস্ত্র অপসারণ এবং সশস্ত্র শাসনের পরিবর্তে বেসামরিক শাসনে রূপান্তর।’

তবে বোর্ড বলেছে, এই লক্ষ্য অর্জন ‘একটি প্রক্রিয়া’ এবং এর বিস্তারিত পরবর্তী ধাপে নির্ধারণ করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ভুল প্রতিবেদনের বিপরীতে আমরা স্পষ্ট করে বলতে চাই, হামাস মধ্যস্থতাকারীদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তার আলোকে গাজায় সম্পূর্ণ অস্ত্র অপসারণ শেষ হওয়ার পরই কেবল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইয়েলো লাইনের বাইরে পুরোপুরি সরে যাবে। এই শর্ত হালকা অস্ত্র, ভারী অস্ত্র এবং সুড়ঙ্গ—সব ক্ষেত্রেই প্রযোজ্য।’

বোর্ড জানায়, পুরো বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি করবে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স এবং ইমপ্লিমেন্টেশন ভেরিফিকেশন কমিটি। এ দুটি ব্যবস্থায় যুক্তরাষ্ট্র ও বোর্ড অব পিস—উভয়েরই প্রতিনিধিত্ব থাকবে।

এর আগে শুক্রবার বোর্ড অব পিস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার পরবর্তী ধাপের নীতিমালা ও বাস্তবায়ন কাঠামো নিয়ে একটি খসড়া চুক্তি প্রকাশ করে। এতে গাজার নিরাপত্তা, প্রশাসনিক ও অন্তর্বর্তীকালীন ব্যবস্থা এবং একটি প্রস্তাবিত রাজনৈতিক প্রক্রিয়ার রূপরেখা তুলে ধরা হয়।

বোর্ড অব পিসগাজা যুদ্ধযুদ্ধবিরতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: