ইপিএস রিপোর্টে ধাক্কা : ১৭ কোম্পানির মধ্যে পতনই বেশি

গ্রাফিকস: আগামীর সময়
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭টি কোম্পানির শেয়ারপ্রতি মুনাফার (ইপিএস) তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশ করা হয়েছে। এর মধ্যে উত্থানের চেয়ে বেশিসংখ্যক কোম্পানির ব্যবসায় পতন হয়েছে। এই পতনে সবচেয়ে এগিয়ে রয়েছে মুন্নু ফেব্রিক্স।
আজ মঙ্গলবার কোম্পানিগুলোর এ তথ্য প্রকাশ করা হয়েছে ডিএসইর ওয়েবসাইটে।
প্রকাশিত তথ্যে দেখা যায়, কোম্পানিগুলোর মধ্যে ১৪টির ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) এবং দুটির তিন মাসের (জানুয়ারি-মার্চ ২০২৬) ও একটির এক বছরের (জানুয়ারি-ডিসেম্বর ২০২৫) ব্যবসায়িক ফলাফল প্রকাশ করা হয়েছে।
ঘোষিত ইপিএস অনুযায়ী, ১৭টি কোম্পানির মধ্যে সাতটির বা ৪১ দশমিক ১৮ শতাংশের মুনাফা বেড়েছে। এ ছাড়া মুনাফা কমেছে আটটি বা ৪৭ দশমিক শূন্য ৬ শতাংশ কোম্পানির এবং একটি কোম্পানির বা ৫ দশমিক ৮৮ শতাংশের লোকসান কমেছে ও একটি কোম্পানির বা ৫ দশমিক ৮৮ শতাংশ লোকসান বেড়েছে।
তথ্য অনুযায়ী, ব্যবসায় উত্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল। এ কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ দশমিক শূন্য ৮ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে হয়েছিল ২ দশমিক ৩৫ টাকা। সে হিসাবে মুনাফা বেড়েছে ১১৬ শতাংশ।
পণ্য বিক্রি বৃদ্ধি ও কাঁচামাল ক্রয়ে ব্যয় কমায় ব্যবসায় এই উন্নতি হয়েছে বলে ডিএসইকে জানিয়েছে সিভিও পেট্রোক্যামিক্যাল কর্তৃপক্ষ।
নিম্নে ১৭টি কোম্পানির ইপিএসের তথ্য তুলে ধরা হলো—
|
কোম্পানির নাম |
৯ মাসের ইপিএস (জুলাই ২৫-মার্চ ২৬) |
৯ মাসের ইপিএস (জুলাই ২৪-মার্চ ২৫) |
* প্রথম প্রান্তিকের বা তিন মাসের ইপিএস।
* এক বছরের বা ২০২৫ সালের ইপিএস।
কোম্পানিগুলোর মধ্যে ব্যবসায় সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে মুন্নু ফেব্রিক্স। এ কোম্পানিটির আগের অর্থবছরের ৯ মাসের ০.০৯ টাকার শেয়ারপ্রতি মুনাফা চলতি বছরের একই সময়ে কমে হয়েছে ০.০১ টাকা। অর্থাৎ কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৮৯ শতাংশ।



