Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দুর্গম চরে স্বাস্থ্যসেবার নীরব সংকট

মেহেদী হাসান রিপন, রায়পুরা (নরসিংদী)
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৩:৩৫
দুর্গম চরে স্বাস্থ্যসেবার নীরব সংকট

গ্রাফিকস: আগামীর সময়

মেঘনা নদীর বুকে জেগে ওঠা নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চর মধুয়া ইউনিয়ন। উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন এ চরাঞ্চলে হাজারো মানুষের কাছে প্রাথমিক চিকিৎসা, মাতৃস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার একমাত্র সরকারি ঠিকানা চর মধুয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র। অথচ যে প্রতিষ্ঠানটি মানুষের জীবন রক্ষার কথা, সেটিই আজ অবহেলা, জনবল সংকট ও রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত অসুস্থ হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষায়, ‘রোগী দেখার হাসপাতাল এখন নিজেই রোগী।’

চর মধুয়া শুধু একটি ইউনিয়ন নয়, এটি ভৌগোলিক বিচ্ছিন্নতার প্রতীকও। চারদিকে নদীঘেরা হওয়ায় এখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা সদর হাসপাতালে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে। বর্ষাকালে পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। হঠাৎ কেউ গুরুতর অসুস্থ হলে নদীপথই একমাত্র ভরসা। প্রতিকূল আবহাওয়া কিংবা নৌযান সংকটের কারণে অনেক সময় চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর আগেই ফুরিয়ে যায় মূল্যবান সময়। ফলে স্থানীয় মানুষের কাছে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র শুধু একটি সরকারি প্রতিষ্ঠান নয়; বরং জীবন বাঁচানোর শেষ আশ্রয়।

কিন্তু সেই আশ্রয়ের বর্তমান চিত্র আশার চেয়ে হতাশাই বেশি তৈরি করে। চরের বাসিন্দারা বলছেন, আধুনিক নকশায় নির্মিত ভবনটি এখন অবহেলার স্পষ্ট সাক্ষী। নিচতলার দরজা-জানালা ভাঙা, দেয়ালের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত এবং কক্ষগুলোয় জমেছে ধুলাবালি। বহু আসবাবপত্র নষ্ট হয়ে পড়ে আছে। কোথাও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার চিহ্ন নেই। এমনকি সুপেয় পানিরও কোনো কার্যকর ব্যবস্থা নেই। একটি স্বাস্থ্যকেন্দ্রের ন্যূনতম পরিবেশ যেখানে রোগীর আস্থা তৈরি করার কথা, সেখানে ভবনের জীর্ণ অবস্থা উল্টো মানুষের মধ্যে অনাস্থা সৃষ্টি করছে।

তবে শুধু অবকাঠামো নয়, সংকটের আরও বড় কারণ জনবল ঘাটতি। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় জনবল না থাকায় কেন্দ্রটি অধিকাংশ সময়ই থাকে তালাবদ্ধ। অতিরিক্ত দায়িত্বে থাকা পরিবার কল্যাণ পরিদর্শিকা সপ্তাহে শুধু শনিবার এখানে আসেন। বাকি দিনগুলোয় স্বাস্থ্যকেন্দ্রটি কার্যত অচল থাকে। ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মাঠপর্যায়ের কাজে থাকেন ব্যস্ত। ফলে প্রায়ই খালি হাতে ফিরে যান রোগীরা।

এ অভিযোগের সত্যতা মিলেছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্যেও। চর মধুয়া ইউনিয়নের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা শুকতারা বেগম এবং ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ওসমান সিকদার স্বীকার করেন, জনবল সংকটের পাশাপাশি ভবনের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় স্বাস্থ্যকেন্দ্রটি ধীরে ধীরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে।

মেঘনা নদীনরসিংদীরায়পুরাস্বাস্থ্যসেবাসংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারতের

    হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারতের

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের

    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের