Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঝুঁকিপূর্ণ রেলপথ

‘মনে হয় যেন এখনই পড়ে যাবে ট্রেন’

জয়পুরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:৫১
‘মনে হয় যেন এখনই পড়ে যাবে ট্রেন’

ঝুঁকিপূর্ণ জয়পুরহাট রেলপথ। ছবি: আগামীর সময়

রেললাইনের শত শত স্লিপার ভাঙা, নেই নাট-বল্টু ও পেন্ডেল ক্লিপ। এমনকি কোথাও কোথাও ভাঙা লাইনের নিচে দেওয়া হয়েছে বস্তা। ট্রেনের প্রচণ্ড চাপে নড়বড়ে লাইন দেবে যায় এক থেকে দেড় ইঞ্চি। জয়পুরহাটে চরম এই জীর্ণ দশার ওপর দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে ছুটছে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেন। যেকোনো সময় ট্রেন লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার শঙ্কায় দিন পার করছেন যাত্রীরা।

দিনাজপুরের বিরামপুর থেকে বগুড়ার সান্তাহার পর্যন্ত তেষট্টি দশমিক সাত কিলোমিটার রেলপথের মধ্যে ঝুঁকি সবচেয়ে বেশি জয়পুরহাট জেলার অংশেই।

সরেজমিনে দেখা যায়, জেলার তিলকপুর, জামালগঞ্জ, পাঁচবিবি ও বাগজানা অংশে ভেঙে টুকরো টুকরো হয়ে আছে রেললাইনের কংক্রিটের শাতাধিক স্লিপার। একই চিত্র পাশের বিরামপুর ও হিলি-হাকিমপুর অংশেও। এসব এলাকার অনেক জায়গায় গায়েব হয়ে গেছে পেন্ডেল ক্লিপ (যা রেললাইনের ওপরের ইস্পাতের পাতকে নিচের স্লিপারের সঙ্গে আটকে রাখে)। অত্যন্ত নড়বড়ে রেললাইনের জোড়াগুলোও।

স্থানীয় কৃষক শাহ আলম ও রফিকুল ইসলাম অভিযোগ জানান, জয়পুরহাট অংশের বিভিন্ন স্থানে রেললাইনের জোড়াগুলো নিচু হয়ে থাকায় সেখানে জমে থাকে পানি। যখন ট্রেন যায়, তখন প্রচণ্ড চাপে রেললাইন দেবে যায় এক থেকে দেড় ইঞ্চি এবং ছিটকে ওঠে পানি। অবস্থা এতটাই খারাপ যে, কোথাও কোথাও লাইন ও স্লিপার ভেঙে যাওয়ায় বাধ্য হয়ে লাইনের নিচে বস্তা দিয়ে জোড়াতালি দিয়ে পার করা হচ্ছে ট্রেন।

ট্রেন যাওয়ার সময় লাইনের ভয়ংকর দুলুনি দেখে আতঙ্কে থাকেন স্থানীয়রা।

জয়পুরহাটের রেললাইন সংলগ্ন বাসিন্দা মোজাহিদুল ইসলাম বললেন, ‘এই রেললাইন ভাঙা। ট্রেন যাওয়ার সময় নড়তে থাকে স্লিপারগুলো। মনে হয় যেন এখনই পড়ে যাবে ট্রেনটি।’

আরেক অধিবাসী দীলিপ কুমার দাস বলেছেন, রেললাইনের প্রতিটি জোড়ায় নাটগুলো ঢিলা, নড়বড়ে। কোনো কিছুই ঠিকমতো আটকানো নেই।

অপর এক বাসিন্দা মিজানুর রহমান আতঙ্ক প্রকাশ করলেন, ‘অনেক জায়গায় কাঠের স্লিপার ভেঙে গেছে, আবার লাইনও ভাঙা। এই ভাঙা লাইন ও স্লিপার নিয়ে সব সময় চরম ঝুঁকির মধ্যে থাকি আমরা।’

বড় কোনো প্রাণহানির ঘটনা গটার আগেই দ্রুত জয়পুরহাটসহ পুরো রেলপথটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন তিনি।

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) ভবেশ চন্দ্র রাজবংশী বললেন, ইতোমধ্যে যেসব জায়গায় সমস্যা বেশি, সেগুলো পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এটি সমাধানের জন্য ইতোমধ্যে আহ্বান হরা হয়েছে টেন্ডার (দরপত্র)। অচিরেই সমাধান হয়ে যাবে এই সমস্যাগুলোর।

উল্লেখ্য, চলতি বছর ঈদুল ফিতরের আগে গত ১৮ মার্চ লাইচ্যুত হয় একটি ট্রেনের নয়টি বগি। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস এই দুর্ঘটনার কবলে পড়ে আদমদীঘির বাগবাড়ি এলাকায়। যেখানে আহত হন প্রায় ২০০ যাত্রী। ট্রেন চলাচল স্বাভাবিক হয় দুর্ঘটনার ২১ ঘণ্টা পর।

রেললাইনজয়পুরহাটঝুঁকিপূর্ণরেলপথট্রেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার