Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

ময়লা চিকিৎসালয়

agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৭
শেয়ার করুন:
ময়লা চিকিৎসালয়

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

নওয়াপাড়া পৌরসভা

মহোদয়গণ, আমি হাসপাতাল হয়েও রোগী দেখি না, চিকিৎসক হয়েও চিকিৎসা করি না। আমার পাঁচটি ভবন আছে, ১০টি শয্যা আছে, ২ দশমিক ৬১ একর জমি আছে। শুধু হাসপাতালটাই নেই। বলতে পারেন, আমি হাসপাতালের খোলসে একটি সফল প্রশাসনিক কৌতুক।

আমার জন্ম হয়েছিল শ্রমিকদের চিকিৎসা দেওয়ার জন্য। নওয়াপাড়ার সাত হাজার শ্রমিকের শরীর খারাপ হলে যেন পাঁচ কিলোমিটার দৌড়াতে না হয়, সেই মহৎ উদ্দেশ্যে আমাকে বানানো হয়েছিল। ২০টি পদও সৃষ্টি হয়েছিল। চিকিৎসক-কর্মচারীরাও এসেছিলেন। কিন্তু সপ্তাহখানেক পর তারা এমনভাবে উধাও হলেন, যেন হাসপাতাল চালু করা নয়, এখানে ভূত তাড়ানোর দায়িত্ব পেয়েছিলেন। তারপর থেকে আমি একাই ভবনসহ প্রতিষ্ঠান হয়ে আছি। অবশ্য আমার পক্ষে চিকিৎসা করা সম্ভব হয়নি। তাই রোগীদের পরিবর্তে ময়লা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

পৌরসভা আমাকে সেই সুযোগটি উদারভাবে করে দিয়েছে। এখন আমি বহুমুখী সেবাপ্রতিষ্ঠান। এখানে ময়লা জমে, দুর্গন্ধ তৈরি হয়, মশা-মাছি জন্মায়, মাদকসেবীদের আড্ডা বসে। এক ছাদের নিচে এতগুলো সেবা!

আমি বহুমুখী সেবাপ্রতিষ্ঠান। এখানে ময়লা জমে, দুর্গন্ধ তৈরি হয়, মশা-মাছি জন্মায়, মাদকসেবীদের আড্ডা বসে

শুনলাম, স্বাস্থ্য বিভাগ আমাকে বাঁচাতে পৌরসভাকে কয়েকবার চিঠি দিয়েছে। পৌরসভাও চিঠি পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। আহা, কী চমৎকার! আমি ময়লা জমাই, স্বাস্থ্য বিভাগ চিঠি জমায়, পৌরসভা দায় জমায়। শুধু চিকিৎসাটাই জমে না। একদিন হয়তো আমার নামে চিঠির স্তূপ এত বড় হবে যে, ময়লার স্তূপ আর আলাদা করে চেনা যাবে না।

আরেকটি সুখবর পেয়েছি। এখানে নাকি আধুনিক ট্রমা সেন্টার, ট্রেনিং সেন্টার ও রেস্ট হাউজ হবে। শুনে আমার পুরনো দেয়ালগুলো আনন্দে কেঁপে উঠেছে। যে হাসপাতালে রোগী ঢোকার রাস্তা নেই, সেখানে ট্রমা সেন্টার! যে প্রতিষ্ঠানে চিকিৎসক নেই, সেখানে চিকিৎসকদের প্রশিক্ষণ! আর যে ভবনে মানুষের চিকিৎসার ব্যবস্থা নেই, সেখানে কর্মকর্তাদের বিশ্রামের ব্যবস্থা! কী অসাধারণ রাষ্ট্রদর্শন! জনগণ অসুস্থ হবে, কর্মকর্তারা বিশ্রাম নেবেন।

তবে আমার একটি ছোট্ট প্রশ্ন। সাত হাজার শ্রমিকের চিকিৎসার জন্য যে হাসপাতাল বানানো হয়েছিল, সেটি চালু রাখতে এত বছরেও কারও দায়িত্ব হলো না কেন? শ্রমিকদের ঘাম দিয়ে কারখানা চলে, তাদের শরীর দিয়ে উৎপাদন চলে, অথচ তাদের চিকিৎসার বেলায় রাষ্ট্রের শরীর খারাপ হয়ে যায় কেন?

মহোদয়গণ, আমার নামটি বদলে দিন। ‘শিল্প ক্লিনিক’ নামটি আর মানায় না। নাম রাখুন ‘শ্রমিকের চিকিৎসা স্মৃতিসৌধ’। সামনে একটি ফলক বসাবেন। তাতে লেখা থাকবে— এখানে মানুষের চিকিৎসা হওয়ার কথা ছিল। এখনো সেই কথা চলছে।

 

বিনীত

রাজঘাট শিল্প ক্লিনিক

 

ময়লাচিকিৎসালয়হাসপাতালপ্রশাসনিক কৌতুকশিল্প ক্লিনিকআগামীর চোখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক