Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর-চোখ

‘সকলেরই বাপু ভালোবাসা দরকার’
‘সকলেরই বাপু ভালোবাসা দরকার’
নিউ ইয়র্কের কুকুর মেয়র মাচকার প্রতি কারওয়ান বাজারের নেড়ি কুকুর সমাজের সংবর্ধনা   শ্রদ্ধেয় হে মাচকা কুকুর মেয়র, নিউ ইয়র্ক সিটি আমাদের লেজ আজ আনন্দে নেচে উঠেছে। আপনার ঐতিহাসিক বিজয়ে কারওয়ান বাজারের সর্বস্তরের নেড়ি, আধা নেড়ি, ফুটপাতবাসী, ডাস্টবিননির্ভর ও উচ্ছিষ্টভোজী কুকুর সমাজের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও বিপুল ঘেউ ঘেউ। আপনি প্রমাণ করেছেন, গণতন্ত্র এখনো মানুষের একচেটিয়া সম্পত্তি হয়ে যায়নি। তিনটি পা নিয়েও একটি নগরীর মেয়র হওয়া যায়, অভিবাসী হয়েও ভালোবাসা পাওয়া যায়, এমনকি কুকুর হয়েও...
সম্পাদকীয়•১ দিন আগে
‘চাঁদাবান্ধব অর্থনীতি’
‘চাঁদাবান্ধব অর্থনীতি’
বরাবর মাননীয় সচিব মহোদয়, আমরা ইদানীং বড়ই বিপদে আছি। আগে জানিতাম, ব্যবসা করিতে পুঁজি লাগে, দোকান খুলিতে লাইসেন্স লাগে, বিদ্যুৎ চালাইতে বিল লাগে। এখন দেখিতেছি, এসবের পাশাপাশি লাগে সুজন, বাদশা, জনি, গুজা এবং আরও কয়েক প্রজাতির জন্তু। ইহাদের নামের আগে-পিছে বিশেষণ থাকে, হাতে থাকে অস্ত্র, মুখে থাকে ব্যবসাবান্ধব বাণী। সম্প্রতি রামপুরায় একদল ব্যবসাবান্ধব ব্যক্তি ইন্টারনেট অফিসে উপস্থিত হইয়া জানতে চাহিয়াছেন, ‘টাকা দিলি না কেন?’ প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক। কারণ ইন্টারনেটের যুগে টাকা ছাড়া কোনো কিছুই চলে না।...
সম্পাদকীয়•৩ দিন আগে
মুক্তিযোদ্ধার মৃত্যু নেই!
মুক্তিযোদ্ধার মৃত্যু নেই!
বরাবরভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় পদ্মা সেতু দক্ষিণ থানা স্বাধীনতার ৫৫ বছর পর আপনাদের থানার একটি এজাহারের কল্যাণে নতুন করে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার সুযোগ পেলাম। জীবিত থাকতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। ভেবেছিলাম, যুদ্ধ শেষ। কিন্তু আপনাদের মামলার কাগজপত্র দেখে বুঝলাম, মুক্তিযোদ্ধাদের কেউ কেউ মৃত্যুর পরও যুদ্ধ চালিয়ে যান। অন্তত আপনাদের এজাহার তাই বলছে। বিনীতভাবে জানাচ্ছি, গত ২৯ মার্চ আমি ইহলোক ত্যাগ করেছি। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনও সম্পন্ন হয়েছে। জাতীয় পতাকা দি...
চিঠি•৪ দিন আগে
শ্বশুরবাড়ির আবদার!
শ্বশুরবাড়ির আবদার!
বরাবর মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর আমি অত্যন্ত অভিজ্ঞ, কর্মঠ ও স্থানীয় পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে জড়ানো এক কর্মকর্তা। সরকারি চাকরিতে যোগদানের সময় আমার দেওয়া তথ্যের কতটুকু সত্য আর কতটুকু কল্পনার আশ্রয়ে তৈরি, সেটি নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন। বিনীতভাবে জানাতে চাই, সরকারি চাকরিতে প্রবেশের সময় কাগজপত্রে কিছুটা সৃজনশীলতার পরিচয় দিয়েছিলাম মাত্র। একে সরাসরি মিথ্যা বললে আমার দীর্ঘদিনের অর্জিত সুনামের প্রতি অবিচার করা হবে! পত্রিকায় দেখলাম, অামারই এক সহকর্মী জন্ম ঠিকানা পরিবর্তন করে এক জেলায় ১৪ বছর কর্ম...
সম্পাদকীয়•৫ দিন আগে
ময়লা চিকিৎসালয়
ময়লা চিকিৎসালয়
বরাবর নওয়াপাড়া পৌরসভা মহোদয়গণ, আমি হাসপাতাল হয়েও রোগী দেখি না, চিকিৎসক হয়েও চিকিৎসা করি না। আমার পাঁচটি ভবন আছে, ১০টি শয্যা আছে, ২ দশমিক ৬১ একর জমি আছে। শুধু হাসপাতালটাই নেই। বলতে পারেন, আমি হাসপাতালের খোলসে একটি সফল প্রশাসনিক কৌতুক। আমার জন্ম হয়েছিল শ্রমিকদের চিকিৎসা দেওয়ার জন্য। নওয়াপাড়ার সাত হাজার শ্রমিকের শরীর খারাপ হলে যেন পাঁচ কিলোমিটার দৌড়াতে না হয়, সেই মহৎ উদ্দেশ্যে আমাকে বানানো হয়েছিল। ২০টি পদও সৃষ্টি হয়েছিল। চিকিৎসক-কর্মচারীরাও এসেছিলেন। কিন্তু সপ্তাহখানেক পর তারা এমনভাবে উধাও হলেন,...
সম্পাদকীয়•৬ দিন আগে
হাসপাতালের ক্রমশ গরুকরণ
হাসপাতালের ক্রমশ গরুকরণ
বরাবর মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর   বিনীত নিবেদন এই যে, আমরা বেতাগীর গরু-ছাগল। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। এতদিন শুনে এসেছি, চিকিৎসক ছাড়া চিকিৎসা হয় না। আপনারা প্রমাণ করেছেন, কথাটা ঠিক নয়। এ এক অনন্য সাফল্য! আমাদের বেতাগী হাসপাতালে ১১টি অনুমোদিত পদের মধ্যে ৯টিই খালি। চিকিৎসক নেই, সার্জন নেই, উপসহকারী নেই। আছেন দুজন— একজন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, অন্যজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। তারা চাইলে আমাদের চিকিৎসার প্রেসক্রিপশনও কম্পিউটারে টাইপ করে দিতে পারেন। অর্থাৎ আমাদে...
সম্পাদকীয়•৭ দিন আগে
শান্তিতে চুরি করতে দিন
শান্তিতে চুরি করতে দিন
প্রিয় নীরব নাগরিকবৃন্দ আপনাদের অসাধারণ ধৈর্য, সাহসিকতা ও সামাজিক দায়িত্ববোধের জন্য আন্তরিক অভিনন্দন। বিশেষ করে এলাকার মাদকসেবীরা যখন এক বৃদ্ধের শেষসম্বল চারটি ছাগল নিয়ে যাচ্ছিলেন, তখন আপনারা যেভাবে মুখে কুলুপ এঁটে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছেন, তা সত্যিই অনুসরণযোগ্য দৃষ্টান্ত। চুরি হতে দেখেও প্রতিবাদ করেননি। এটাই তো নাগরিক প্রজ্ঞা। প্রতিবাদ করে বিপদ ডাকার চেয়ে নীরব থেকে নিরাপদে থাকাই ভালো। সমাজে শান্তি বজায় রাখার এর চেয়ে কার্যকর পদ্ধতি আর কী হতে পারে! সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো, এতে প্রমাণি...
সম্পাদকীয়•৯ দিন আগে
সরকারি ইগো, বেসরকারি বিল
সরকারি ইগো, বেসরকারি বিল
প্রিয় সজীব মিয়া, আসসালামু আলাইকুম। আশা করি, আপনি ভালো আছেন। আপনার ভালো থাকাটাই এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি। কারণ আপনি ভালো না থাকলে আমাদের সরকারি হাসপাতালের প্যাথলজি বিভাগ ভালো থাকবে না। আর প্যাথলজি বিভাগ ভালো না থাকলে আমাদের মতো গরিব মানুষের রোগ নির্ণয়ও আপাতত মুলতবি থাকবে। আপনার সঙ্গে আবু বকরের ব্যক্তিগত বিরোধ হয়েছে, শুনলাম। তিনি আপনার রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগাল করেছেন। ব্যাপারটি নিশ্চয়ই খুব অপমানজনক। একজন শিক্ষিত মানুষ হিসেবে আপনার আত্মসম্মান আছে, ডিগ্রি আ...
সম্পাদকীয়•১৩ দিন আগে
‘ছি ছি এত্তা জঞ্জাল’
‘ছি ছি এত্তা জঞ্জাল’
বরাবর ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ মহোদয়, কাকের ডাক শুনলে আপনাদের অনেকেরই বিরক্তি লাগে জানি। আমাদের কর্কশ কণ্ঠ, আর যত্রতত্র বসার অভ্যাস— সব মিলিয়ে নাগরিক সৌন্দর্যের সঙ্গে আমাদের খুব একটা যায় না। কিন্তু একটা কথা স্বীকার করবেন, আপনাদের এই শহর যখন নিজের ময়লায় নিজেই ডুবে যাওয়ার উপক্রম হতো, তখন আমরা কিন্তু বেশ দায়িত্ব নিয়েই কাজ করতাম। কোনো নিয়োগপত্র ছিল না, বেতন-ভাতা ছিল না, এমনকি উৎসব বোনাসও চাইনি। শহরের প্রাকৃতিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দায়িত্ব পালন করে গেছি বংশপরম্পরায়। কিন্তু আজকাল শুনছি...
সম্পাদকীয়•১৪ দিন আগে
“রংবাজি”
“রংবাজি”
বরাবর মহাপরিচালক ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এক লাইনম্যানের বিনীত সালাম গ্রহণ করবেন। রাজধানী ঢাকার যানজট ও গণপরিবহনের দীর্ঘদিনের আঁধার ঘোচাতে আপনারা যে ঐতিহাসিক ‘বাস রুট রেশনালাইজেশন’ ও ‘কোম্পানিভিত্তিক বাস-সেবা’ চালুর মহোৎসব শুরু করেছেন, তা অনবদ্য। জরাজীর্ণ, ঠকঠকে কাঁপতে থাকা এবং লক্কড়ঝক্কড় বাসগুলোর গায়ে স্রেফ এক টুকরো রঙিন ‘স্টিকার’ সাঁটিয়েই পুরো পরিবহন ব্যবস্থাকে ইউরোপীয় মানে উন্নীত করার এ কাল্পনিক জাদুকরী কৌশল দেখে আমি বাকরুদ্ধ! ‘প্রজাপতি’ আর ‘পরিস্থান’ পরিবহনের ওপর ‘পিপ...
চিঠি•১৬ দিন আগে
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
প্রিয় পরম শ্রদ্ধেয় দ্বাদশ শিক্ষকবৃন্দ প্রথমেই আপনাদের চরণে শতকোটি সালাম। অতঃপর সেই অকুতোভয়, হিমালয়দৃঢ় মানসিকতার অধিকারী একমাত্র ছাত্র সঞ্জীব বর্মণকে অন্তরের অন্তস্তল থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাতে চাই। ভেবে দেখুন, যেখানে সারা দেশের লাখ লাখ শিক্ষার্থী গড্ডলিকা প্রবাহে ভেসে পাস করে যায়, সেখানে এই ছেলেটি সম্পূর্ণ একা! একটা আস্ত কলেজ ভবনে সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো একা একা জ্ঞান অন্বেষণ করেছে। ক্লাসরুমে কোনো বেঞ্চ কাড়াকাড়ির মারামারি নেই, প্রক্সি দেওয়ার টেনশন নেই, শিক্ষকের চোখ ফাঁকি দিয়ে পেছনে...
সম্পাদকীয়•১৭ দিন আগে
অপারেশন সানসেট
অপারেশন সানসেট
প্রিয়ডিআইজি মহোদয়, চট্টগ্রাম রেঞ্জ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোর গ্যাং দমনে গতকাল আপনার ঐতিহাসিক ও যুগান্তকারী বাণীটি শোনার পর থেকে আমার রাতের ঘুম উবে গেছে। আপনি বলেছেন, সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের বাইরে পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে। আহা! অপরাধ দমনের কত সহজ উপায়! অপরাধী খোঁজার দরকার নেই, জাস্ট সন্ধ্যার পর রাস্তায় যার বয়স কম আর পকেটে কলম আছে, তাকেই ধরে ভেতরে পুরে দাও। এতদিন আমরা বোকার মতো ভাবতাম— কিশোর গ্যাং রুখতে হলে কর্মসংস্থান বাড়ানো, মাঠের ব্যবস্থা করা, পাড়ায় পাড়ায়...
চিঠি•১৮ দিন আগে
হবু জামাইয়ের ‘স্পিরিট’
হবু জামাইয়ের ‘স্পিরিট’
প্রিয় ‘কারাগার-নিবাসী’ বন্ধু আমার,   বাসরঘরের সুশোভিত খাটের বদলে থানাহাজতের শক্ত মেঝেতে বিয়ের আগের রাতটি কাটানোর এক অভিনব ও রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করায় তোকে জানাই ‘উষ্ণ’ অভিনন্দন! আশা করি, হাজতের সরকারি কম্বল গায়ে জড়িয়ে বেশ আয়েশেই আছিস। আগামীকাল তোর শুভবিবাহ হওয়ার কথা ছিল; কিন্তু আজ রাতেই কী করে যে জীবনের সবচেয়ে বড় সত্যটি বুঝে ফেললি— বিয়ে নামক চিরস্থায়ী কারাগারের চেয়ে পুলিশের লক-আপ ঢের ভালো! বিয়ের পর অনেক ছেলেই বলে তারা ‘খাঁচায় বন্দি’ হয়ে গেছে। তুই একটু তাড়াহুড়ো করে বিয়ের আগেই খাঁচার...
সম্পাদকীয়•১৯ দিন আগে
উন্নয়ন আছে, চলাচলের জায়গা নেই
উন্নয়ন আছে, চলাচলের জায়গা নেই
বরাবর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)   আমি রাজশাহীর এক সড়ক। নাম ধরে ডাকতে পারেন, তবে তাতে কী আসে যায়! এই শহরে আমার পরিচয় এখন আর সড়ক নয়— বাসের বিশ্রামাগার, কাউন্টার, পার্কিং আর যাত্রী ওঠানামার এক বহুমুখী প্রতিষ্ঠান। সকাল থেকে গভীর রাত, কখনো রাত পেরিয়ে ভোর— দূরপাল্লার বাসের ভার বইতে বইতে আমার শরীরের বিটুমিন উঠে গেছে, মেরুদণ্ডে ফাটল ধরেছে। অথচ আমার ওপর দিয়ে নগরবাসীর নির্বিঘ্নে চলাচল করার কথা ছিল। সেই নাগরিক অধিকার এখন বাসের চাকার নিচে পড়ে আছে। শুনেছি, ২০০৪ সালে আপনারা ৭ কোটি ১৬ লাখ টাকা খরচ...
সম্পাদকীয়•২০ দিন আগে
টেসলাকে মাটিতে নামানোর ষড়যন্ত্র
টেসলাকে মাটিতে নামানোর ষড়যন্ত্র
বরাবর মন্ত্রিপরিষদ বিভাগ মহোদয়, সবিনয় নিবেদন এই যে, আমরা টেসলা পাইলট সমাজ স্থানীয় সরকার বিভাগের ই-রিকশা নীতিমালা প্রণয়নের সংবাদে গভীরভাবে মর্মাহত, অপমানিত ও ক্ষুব্ধ হইয়াছি। আমরা কি আকাশপথের মানুষকে মাটির মানুষ বানাইবার ষড়যন্ত্রের শিকার হইতেছি? জনাব, আমাদের বাহনের নাম টেসলা। আমরা চালক নই, পাইলট। আমাদের যাত্রীরা যাত্রী নহে— প্যাসেঞ্জার। আমাদের পথঘাট স্রেফ রাস্তা নহে, রানওয়ে। গলির মোড় আমাদের টার্নিং পয়েন্ট, বাঁক আমাদের নেভিগেশন, আর ব্রেক ফেল করা নিছক যান্ত্রিক ত্রুটি নহে— উড্ডয়নকালীন টার্বুলেন্স...
সম্পাদকীয়•২২ দিন আগে
মাটি খাঁটি, লাভের হিসাব আরও খাঁটি!
মাটি খাঁটি, লাভের হিসাব আরও খাঁটি!
বরাবর কুড়িগ্রাম জেলা প্রশাসক দপ্তর   মহোদয়, ছোটবেলা থেকে বিটিভিতে শুনে আসছি— ‘সোনা সোনা সোনা, লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি বলো যত খাঁটি, তারও চেয়ে খাঁটি বাংলাদেশের মাটিরে...।’ গানটি এতদিন শুনেছি দেশপ্রেমের আবেগে। এখন বুঝতে পারছি, আবেগের মতোই আসলে মাটির মধ্যে গভীর বৈজ্ঞানিক সত্যও লুকিয়ে নেই। আপনারা তার লাভ-ক্ষতির হিসাব কষে ফেলতে পারছেন লাভ-ক্ষতির জাবেদায়। বিশেষ করে কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের বালু। বৈজ্ঞানিক সত্য বলছে, সেখানে সোনা না থাকলেও সম্ভাবনা আছে, খনিজ না মিললেও গবেষণা আছে, আর...
সম্পাদকীয়•২৩ দিন আগে
জুতারও নিরাপত্তা প্রটোকল!
জুতারও নিরাপত্তা প্রটোকল!
প্রিয় শিক্ষানবিশ চোর বাংলাদেশের প্রায় সব মাজার-মসজিদেই লেখা থাকে, ‘জুতা চো-র হইতে সাবধান।’ এই সতর্কবাণীকে কখনো হালকাভাবে নেবে না। জুতা চুরি আর জুতার মালিক চেনা— দুইটা সম্পূর্ণ আলাদা বিদ্যা। প্রথমটি হাতের কারসাজি, দ্বিতীয়টি মাথার। মাথা খাটাতে না জানলে একজোড়া জুতা চুরি করতে গিয়ে গোটা প্রশাসনের ঘুম হারাম করে দিতে পারো। সিলেটের শাহজালাল (রহ.) মাজারের ঘটনা থেকে শিক্ষা নাও। জেলা প্রশাসকের জুতা বলে কথা! সাধারণ মানুষের জুতা হলে মালিক হয়তো খালি পায়ে বাড়ি ফিরতেন, বড়জোর গালমন্দ করতেন; কিন্তু ডিসির জ...
চিঠি•২৫ দিন আগে
সাধের লাউ
সাধের লাউ
প্রিয় পরিচালক, বাজার নিয়ন্ত্রণ অধিদপ্তর আমি আপনার বাজারের এক নিয়মিত এবং বর্তমানে চরম বিভ্রান্ত ক্রেতা। সম্প্রতি চোখ কপালে ওঠার মতো খবরে জানতে পারলাম, দেশের কোনো কোনো বাজারে চারটি লাউ বিক্রি হচ্ছে মাত্র ১ টাকায় এবং এক কেজি পেঁপের দাম নেমে এসেছে ৩ টাকায়! মনে হচ্ছে, দেশের সমস্ত মূল্যস্ফীতি আর সিন্ডিকেটকে একহাত দেখে নেওয়ার জন্য লাউ আর পেঁপে জোট বেঁধে বাজারে এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান ঘটিয়ে ফেলেছে! আপনি হয়তো ভাবছেন, যেখানে এক কাপ চায়ের দাম ১০ টাকা, একটা কাঁচা মরিচের দাম ২ টাকা, সেখানে মাত্র ২৫ পয়সায়...
সম্পাদকীয়•২৬ দিন আগে
স্বনির্ভরতার রাজনৈতিক মডেল!
স্বনির্ভরতার রাজনৈতিক মডেল!
শ্রদ্ধেয় বড় ভাই, আসসালামু আলাইকুম। পত্রিকার খবরটা দেখলাম। মোহাম্মদপুরে আমাদের এক ওয়ার্ডের যুগ্ম সম্পাদক নাকি নিষিদ্ধ দলের চার নেতাকে ১০ ঘণ্টা আটকাইয়া রাখিয়া নির্যাতনের পর ৪ লাখ ১০ হাজার টাকা আদায় করিয়াছেন। অতঃপর আহত অবস্থায় পুলিশের হাতে সোপর্দ করিয়াছেন। খবরটা পড়িয়া আমার বুক গর্বে ভরিয়া উঠিল, যদিও সাংবাদিকরা এমনভাবে সংবাদটি পরিবেশন করিয়াছেন, যেন আমাদের ভাইটি অপরাধজগতের এক ক্ষুদ্র সংস্করণ। বড় ভাই, আপনি তো জানেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা কত! চাকরি নাই, ব্যবসার পুঁজি নাই, সরকারি চাকরিতে নিয়োগের ব...
সম্পাদকীয়•২৭ দিন আগে
উল্টাপুরাণ
উল্টাপুরাণ
শ্রদ্ধেয়আব্বাজান, আপনার পুত্রদায় আমার বেকারত্বের চেয়েও প্রাচীন। আমি চাকরি পাইনি, আপনি পুত্রবধূ পাননি— এ দুই ব্যর্থতার মাঝখানে আমাদের সংসারে যে দীর্ঘশ্বাস, তার একমাত্র উপার্জন হতাশা। পাড়া-প্রতিবেশী আমার বিয়ের বয়স গোনেন, আত্মীয়স্বজন আপনার কপালের ভাঁজ গোনেন। আর আমি গুনি, বিয়ের পর কোন কোন বিপদ আসতে পারে, তার তালিকা। খবরের কাগজে পড়লাম, যৌতুকের মামলায় স্বামীরাও বাদী হচ্ছেন, স্ত্রীরা হচ্ছেন আসামি। এতদিন জানতাম, যৌতুক হলো কনের বাপের পকেট থেকে বরের পকেটে সম্পদ স্থানান্তরের একটি ঐতিহ্যবাহী সেতু। এখন দেখছ...
চিঠি•২৮ দিন আগে