Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

শ্বশুরবাড়ির আবদার!

agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৪
শেয়ার করুন:
শ্বশুরবাড়ির আবদার!

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর

আমি অত্যন্ত অভিজ্ঞ, কর্মঠ ও স্থানীয় পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে জড়ানো এক কর্মকর্তা। সরকারি চাকরিতে যোগদানের সময় আমার দেওয়া তথ্যের কতটুকু সত্য আর কতটুকু কল্পনার আশ্রয়ে তৈরি, সেটি নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন। বিনীতভাবে জানাতে চাই, সরকারি চাকরিতে প্রবেশের সময় কাগজপত্রে কিছুটা সৃজনশীলতার পরিচয় দিয়েছিলাম মাত্র। একে সরাসরি মিথ্যা বললে আমার দীর্ঘদিনের অর্জিত সুনামের প্রতি অবিচার করা হবে! পত্রিকায় দেখলাম, অামারই এক সহকর্মী জন্ম ঠিকানা পরিবর্তন করে এক জেলায় ১৪ বছর কর্মরত। অবশ্য তার মাথায় পতিত গত সরকারের এক প্রবীণ রাজনীতিকের আশীর্বাদ ছিল।

একটি বিষয় আপনাকে বিশেষভাবে অবহিত করতে চাই। আমি একই উপজেলায় প্রায় ১৮ বছর কর্মরত। কিছুদিন আগে আমি বদলির আদেশ পেয়েছি। এই দীর্ঘ সময়ে স্থানীয় কর্মকর্তা, ব্যবসায়ী, খাদ্যগুদাম, চালকল মালিক, ঠিকাদার-সরবরাহকারী এবং নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমার এমন আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে যে, বদলির কথা শুনলেই তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমিও তাদের ছেড়ে যেতে চাই না। কারণ, এখানে আমার শিকড় এত গভীরে প্রোথিত যে, আমাকে উপড়ে ফেলতে গেলে সরকারি প্রশাসনের কয়েকটি ফাইল, কিছু পুরনো হিসাব এবং অনেকের স্বার্থও নড়তে পারে।

আমার দীর্ঘ ১৮ বছরের অভিজ্ঞতা রয়েছে। অামার মাথার ওপর কোনো রাজনীতিবিদের আশীর্বাদ নেই । আছে পকেট ভারী

স্যার বদলি হলে আমার কী ক্ষতি হবে, সেটি  আপনি বুঝতে পারছেন? নতুন উপজেলায় গিয়ে আবার পরিচিতি তৈরি করতে সময় লাগবে। নতুন করে ব্যবসায়ীদের সঙ্গে দহরম-মহরম গড়তে হবে। অথচ এখানে আমি সবকিছুই হাতের তালুর মতো চিনি। কোন ফাইল কত দিনে নড়বে, কোন চালের বস্তার মান কাগজে কেমন দেখাতে হয়, কোন সরবরাহকারীর সঙ্গে কীভাবে সমঝোতা করতে হয়— এসব বিষয়ে আমার দীর্ঘ ১৮ বছরের অভিজ্ঞতা রয়েছে। অামার মাথার ওপর কোনো রাজনীতিবিদের আশীর্বাদ নেই । আছে পকেট ভারী। সেটা এই অধিদপ্তরের ওপর মহলকে গুরুদক্ষিণা দিয়ে একটু হালকা করে বর্তমান কর্মস্থলে থাকতে চাই। বারবার বদলি ভালো দেখায় না।

আমার একটি বিনীত প্রস্তাব আছে। বিভিন্ন পর্যায়ে যে অতিরিক্ত আয়রোজগারের সুযোগ সৃষ্টি হয়েছে, তার একটি অংশ যদি ঊর্ধ্বতন মহলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে ভাগাভাগি করার ব্যবস্থা করা যায়, তাহলে পারস্পরিক সহযোগিতা ও প্রশাসনিক স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে। আমি চাই, সবাই ভালো থাকুন, হাসিখুশি থাকুন। তবে হিস্যার বিষয়টি যেন লিখিত না হয়— এ ব্যাপারে আপনার বিচক্ষণতা ও অভিজ্ঞতার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে! আপনাকেই আমি গুরু মানি।

অতএব, মহোদয়ের কাছে আকুল আবেদন, আমার বদলির আদেশটি প্রত্যাহার করে আমাকে বর্তমান কর্মস্থলে বহাল রাখবেন এবং আমার অর্জিত অভিজ্ঞতা ও অতিরিক্ত আয়ের সম্ভাবনাকে যথাযথ মূল্যায়নের ব্যবস্থা করবেন।

 

বিনীত

দেড় যুগের কর্মস্থলপ্রেমী, খাদ্য কর্মকর্তা

শ্বশুরবাড়িআবদারঅবিচাররাজনীতিকরক্তক্ষরণগুরুদক্ষিণাআগামীর চোখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!