স্ট্রোক-পরবর্তী জটিলতা কখনো কখনো জীবনহানির কারণ হতে পারে, আবার কিছু রোগীর স্বাভাবিক জীবনযাত্রায় দীর্ঘস্থায়ী প্রতিবন্ধকতা সৃষ্টি করে। লিখেছেন ডা. হুমায়ুন কবীর হিমুস্ট্রোক হলে পরিবারের সবার প্রথম চিন্তা থাকে— রোগী বাঁচবেন তো? দ্রুত হাসপাতালে নেওয়া, প্রয়োজনীয় পরীক্ষা এবং উপযুক্ত চিকিৎসার মাধ্যমে অনেক রোগীর জীবন রক্ষা করা সম্ভব। কিন্তু এখানেই চিকিৎসা শেষ নয়। বরং স্ট্রোকের পর শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়— জটিলতা প্রতিরোধ, পুনর্বাসন এবং দ্বিতীয়বার স্ট্রোক ঠেকানোর দীর্ঘমেয়াদি লড়াই।
স্ট্রোকের ধরন...