বরাবর
মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর
আমি অত্যন্ত অভিজ্ঞ, কর্মঠ ও স্থানীয় পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে জড়ানো এক কর্মকর্তা। সরকারি চাকরিতে যোগদানের সময় আমার দেওয়া তথ্যের কতটুকু সত্য আর কতটুকু কল্পনার আশ্রয়ে তৈরি, সেটি নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন। বিনীতভাবে জানাতে চাই, সরকারি চাকরিতে প্রবেশের সময় কাগজপত্রে কিছুটা সৃজনশীলতার পরিচয় দিয়েছিলাম মাত্র। একে সরাসরি মিথ্যা বললে আমার দীর্ঘদিনের অর্জিত সুনামের প্রতি অবিচার করা হবে! পত্রিকায় দেখলাম, অামারই এক সহকর্মী জন্ম ঠিকানা পরিবর্তন করে এক জেলায় ১৪ বছর কর্ম...