Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

শান্তিতে চুরি করতে দিন

agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৬
শেয়ার করুন:
শান্তিতে চুরি করতে দিন

গ্রাফিকস: আগামীর সময়

প্রিয়

নীরব নাগরিকবৃন্দ

আপনাদের অসাধারণ ধৈর্য, সাহসিকতা ও সামাজিক দায়িত্ববোধের জন্য আন্তরিক অভিনন্দন। বিশেষ করে এলাকার মাদকসেবীরা যখন এক বৃদ্ধের শেষসম্বল চারটি ছাগল নিয়ে যাচ্ছিলেন, তখন আপনারা যেভাবে মুখে কুলুপ এঁটে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছেন, তা সত্যিই অনুসরণযোগ্য দৃষ্টান্ত।

চুরি হতে দেখেও প্রতিবাদ করেননি। এটাই তো নাগরিক প্রজ্ঞা। প্রতিবাদ করে বিপদ ডাকার চেয়ে নীরব থেকে নিরাপদে থাকাই ভালো। সমাজে শান্তি বজায় রাখার এর চেয়ে কার্যকর পদ্ধতি আর কী হতে পারে! সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো, এতে প্রমাণিত হয়— আমাদের সমাজে এখনো পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির চমৎকার চর্চা রয়েছে। চোরকে বাধা না দিয়ে তাকে নির্বিঘ্নে কাজ করতে দেওয়াও একধরনের সামাজিক দায়িত্ব।

তবে বুদু মিয়া নামের ৫৫ বছর বয়সী ঝালমুড়ি বিক্রেতা একটি বড় সমস্যা তৈরি করেছেন। চারটি ছাগল হারিয়ে তিনি নাকি মাইক ভাড়া করে রাস্তায় নেমেছেন। কান্নাকাটি করছেন। মানুষের কাছে বিচার চাইছেন। মাদকসেবীদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলছেন।

চোরকে বাধা না দিয়ে তাকে নির্বিঘ্নে কাজ করতে দেওয়াও একধরনের সামাজিক দায়িত্ব

বৃদ্ধ মানুষটির বোঝা উচিত, ছাগল চুরির মতো সাধারণ ঘটনায় এমন সরব প্রতিবাদ স্থানীয় নীরবতার দীর্ঘদিনের ঐতিহ্যের ওপর সরাসরি আঘাত। যে সমাজে অপরাধীরা প্রকাশ্যে অপরাধ করতে পারে, সেখানে ভুক্তভোগীরও কিছু দায়িত্ব আছে। তাকে চুপ থাকতে হবে। না হলে অপরাধীরা অস্বস্তিতে পড়তে পারেন।

প্রশাসনের ভূমিকাও প্রশংসনীয়। পুলিশ বৃদ্ধের বাড়িতে গিয়েছিল; কিন্তু তাকে পায়নি। এ এক যুগান্তকারী অগ্রগতি। চুরি যাওয়া ছাগল উদ্ধার হোক বা না হোক, অন্তত বৃদ্ধকে খুঁজতে পুলিশ বাড়ি পর্যন্ত গেছে। লিখিত অভিযোগও নেই। ফলে অপরাধের চেয়ে অভিযোগের কাগজটাই আপাতত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আমাদের প্রস্তাব, এলাকায় একটি ‘নীরবতা রক্ষা কমিটি’ গঠন করা হোক। কেউ চুরি দেখলে চোখ বন্ধ রাখবেন, কেউ প্রতিবাদ করলে তাকে বুঝিয়ে বলবেন— এভাবে সমাজ চলে না। অপরাধীদেরও তো সামাজিক মর্যাদা আছে!

আর বুদু মিয়ার জন্য বিশেষ পরামর্শ: ভবিষ্যতে ছাগল পালনের আগে স্থানীয় অপরাধীদের সম্মতি নেবেন। সম্ভব হলে ছাগলের গলায় ঘণ্টার বদলে নিজের অসহায়ত্বের পরিচয়পত্র ঝুলিয়ে দেবেন।

সবশেষে, এলাকাবাসীকে আবারও ধন্যবাদ। আপনাদের নীরবতা প্রমাণ করেছে, অপরাধীরা যতটা শক্তিশালী, সমাজ তার চেয়ে অনেক বেশি নীরব।

 

ইতি

নিরাপদ দূরত্বে থাকা একজন সচেতন নাগরিক

 

চুরিনাগরিকবৃন্দশান্তিমাদকসেবীঅনুসরণযোগ্যনীরবতাআগামীর চোখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর