প্রিয়
নীরব নাগরিকবৃন্দ
আপনাদের অসাধারণ ধৈর্য, সাহসিকতা ও সামাজিক দায়িত্ববোধের জন্য আন্তরিক অভিনন্দন। বিশেষ করে এলাকার মাদকসেবীরা যখন এক বৃদ্ধের শেষসম্বল চারটি ছাগল নিয়ে যাচ্ছিলেন, তখন আপনারা যেভাবে মুখে কুলুপ এঁটে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছেন, তা সত্যিই অনুসরণযোগ্য দৃষ্টান্ত।
চুরি হতে দেখেও প্রতিবাদ করেননি। এটাই তো নাগরিক প্রজ্ঞা। প্রতিবাদ করে বিপদ ডাকার চেয়ে নীরব থেকে নিরাপদে থাকাই ভালো। সমাজে শান্তি বজায় রাখার এর চেয়ে কার্যকর পদ্ধতি আর কী হতে পারে! সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো, এতে প্রমাণি...