Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চমেকে বন্ধ হচ্ছে না ডায়ালাইসিস সেবা, প্রয়োজনে অর্থ দেবে চসিক

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৩:২৫
শেয়ার করুন:
চমেকে বন্ধ হচ্ছে না ডায়ালাইসিস সেবা, প্রয়োজনে অর্থ দেবে চসিক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) চলা ডায়ালাইসিস সেবা আজ বৃহস্পতিবার বন্ধ হয়ে যাওয়ার কথা। এ নিয়ে চিকিৎসাধীন ২৭৬ জন কিডনি রোগী চরম উদ্বেগে আছেন।

তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন আশ্বস্ত করেছেন, এই সেবা কোনোভাবেই বন্ধ হতে দেওয়া হবে না। প্রয়োজনে সিটি করপোরেশন থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

ক্রমবর্ধমান কিডনি রোগীদের কথা বিবেচনা করে ২০১৭ সালে পিপিপির আওতায় ভারতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্যান্ডোর ডায়ালাইসিস সার্ভিস লিমিটেডের সঙ্গে ১০ বছরের চুক্তি করে সরকার।

৩১টি মেশিনের মাধ্যমে চমেক হাসপাতালে প্রতিষ্ঠানটি সেবা দিয়ে আসছিল। সরকার চুক্তি নবায়ন না করায় আজ বৃহস্পতিবার থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার কথা।

এ অবস্থায় গতকাল বুধবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চিকিৎসাধীন রোগীরা সেবাটি চালু রাখার দাবি জানান।

‘ডায়ালাইসিস সেন্টার (পিপিপি) রক্ষা কমিটি (চমেক) হাসপাতাল’–এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেছেন, সরকার স্যান্ডোরের সঙ্গে চুক্তি নবায়ন করতে না চাইলে বর্তমান অবকাঠামো ও জনবল অধিগ্রহণ করে দেশীয় কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হলেও সেবাটি চালু রাখা হোক।

রোগীদের এ দাবির পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে চমেক কান্তা ছাত্রী নিবাসে এক অনুষ্ঠানে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখার ঘোষণা দেন।

ছাত্রী নিবাসে নবনির্মিত ‘দ্য স্টাডি লাউঞ্জ’ ও ‘দ্য প্রেয়ার হল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ‘ডায়ালাইসিস সেন্টারের সেবা যেন বন্ধ না হয়, সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। কেন্দ্রীয়ভাবে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা সম্ভব না হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।’

প্রশাসক আরও জানান, আগামী ছয় মাসের মধ্যে (২০২৭ সালের জুন-জুলাই) চমেক হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে চিকিৎসাসেবায় রোগীদের আর ভোগান্তি থাকবে না।

চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন।

চমেকের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠানের প্রতি নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেছেন, হাসপাতাল এলাকার বাইরের অংশের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সিটি করপোরেশনের ১০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকায় সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিলসহ চমেকের শিক্ষক, চিকিৎসক ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চসিক প্রশাসক ও চমেকের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় ছাত্রী নিবাসের নতুন স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে।

চসিকহাসপাতালডায়ালাইসিস সেবা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মাজহার আলী

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মাজহার আলী