চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) চলা ডায়ালাইসিস সেবা আজ বৃহস্পতিবার বন্ধ হয়ে যাওয়ার কথা। এ নিয়ে চিকিৎসাধীন ২৭৬ জন কিডনি রোগী চরম উদ্বেগে আছেন।তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন আশ্বস্ত করেছেন, এই সেবা কোনোভাবেই বন্ধ হতে দেওয়া হবে না। প্রয়োজনে সিটি করপোরেশন থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।ক্রমবর্ধমান কিডনি রোগীদের কথা বিবেচনা করে ২০১৭ সালে পিপিপির আওতায় ভারতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্যান্ডোর ডায়ালাইসিস সার্ভিস লিমিটেডের সঙ্গে...