হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্থানীয় সরকারমন্ত্রী
আগামীর সময় প্রতিবেদক

ড. আব্দুল মঈন খান—ফাইল ছবি
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান।
আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছুদিন বাসায় বিশ্রামে থাকতে হবে স্থানীয় সরকারমন্ত্রীকে।
এর আগে গত ২১ অক্টোবর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন আব্দুল মঈন খান। সেদিন রাতেই তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।



