চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশ থেকে বোমাসদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। লাল টেপে পেঁচানো ওই বস্তুটির গায়ে লেখা ছিল ‘জয় বাংলা’।পুলিশ জানিয়েছে, আজ বুধবার সকাল ১০টার দিকে ফটকের পাশে সন্দেহজনক বস্তুটি দেখে মৎস্য কমিটির সদস্যদের অবহিত করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই বস্তুটি উদ্ধার করে দর্শনা থানা পুলিশ। এ ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ জানান, উদ্ধার হওয়া বোমা...