Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যশোরে বিএনপি নেতার বাড়িতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট, আতঙ্ক

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৩৬
শেয়ার করুন:
যশোরে বিএনপি নেতার বাড়িতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট, আতঙ্ক

বোমাসদৃশ বস্তু ও চিরকুট

যশোরে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ও শিক্ষক শিমুল হোসেনের বাড়ি থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও দুটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে তার নিজ বাড়িতে এসব বস্তু ও চিরকুট পাওয়া যায়। এর আগের রাতে যশোর জজ আদালত ও ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরপর এসব ঘটনায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শিমুল হোসেন ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরে অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ বস্তু দুটি ও চিরকুট দুটি উদ্ধার করেন।

এসব তথ্য নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি কবির হোসেন আগামীর সময়কে বললেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লব, ইউনিয়ন বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম ও মামুন মহাসিনসহ দলীয় নেতারা। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তবে কারা, কী উদ্দেশ্যে বোমাসদৃশ বস্তু ও চিরকুট দুটি সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে যশোর জজ আদালতের দক্ষিণ গেটের দেয়াল লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। একই রাতে ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানালেন, রাত ৮টা ২০ মিনিটের দিকে যশোর সিভিল কোর্ট মোড় থেকে জিলা স্কুল মোড়ের দিকে আসা একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি প্রেস ক্লাবের সামনে পৌঁছান। এ সময় মোটরসাইকেল থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল দুটি জজ আদালতের দক্ষিণ গেটের দেয়ালে বিস্ফোরিত হয়। বিকট শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মোটরসাইকেল আরোহীরা দ্রুত রেলগেটের দিকে পালিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী হাসানুজ্জামান বললেন, তিনি সামনে থেকেই ঘটনাটি দেখেছেন। মোটরসাইকেলে আসা ব্যক্তিরা যশোর প্রেস ক্লাবের সামনে থেকে দুটি ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণের পর তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে রেলগেটের দিকে পালিয়ে যান। এ ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে যশোর পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই নুর ইসলাম ঘটনাস্থলে যান। তিনি দেয়ালে লেগে থাকা বিস্ফোরিত বোমার জর্দার কৌটার টুকরা সংগ্রহ করেন।

এসআই নুর ইসলাম বললেন, কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তিনি জানেন না। ককটেল নিক্ষেপের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি কবির হোসেন জানালেন, প্রেস ক্লাবের বিপরীতে জজ আদালতের প্রাচীরে সন্ধ্যার পর কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। একই রাতে ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসব ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে। কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

যশোরবিএনপি নেতাবোমাসদৃশ বস্তুচিরকুটআতঙ্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে