রাজধানীসহ দেশের ৩ জেলায় ২৪ ঘণ্টায় বিএনপি নেতাসহ পাঁচজনকে
গুলি করে, কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রবিবার রাত থেকে গতকাল সোমবার বিকালের
মধ্যে ঘটে এসব হত্যাকাণ্ড।
পাবনায় ওয়ার্ড বিএনপি সভাপতি আদম আলীকে (৬০) গুলি ও
কুপিয়ে, যশোরে নিষিদ্ধ চরমপন্থীর সক্রিয় সদস্য বাহারুল মল্লিককে (৪৬) গুলি করে, যাত্রাবাড়ীতে
সাগর খান ইমনকে (৩২) মাথায় গুলি করে, মিরপুরে পাওনা টাকার বিরোধে মেহেদী হাসানকে (২৫)
ছুরিকাঘাতে এবং রাজশাহীতে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে শিমুল (২৮) নামে একজনকে হত্যা
করা হয়েছে।
ব...