Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭
শেয়ার করুন:
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

নিহত বিএনপি নেতা জাকির শেখ। ছবি: আগামীর সময়

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে মো. জাকির হোসেন শেখ ওরফে জাকির শেখ (৪৩) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া ইউনিয়নের খাচাডাঙ্গা গ্রামের ঘটনা এটি। হত্যাকাণ্ডের পর স্বল্পবাহিরদিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত জাকির শেখ খাচাডাঙ্গা গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। তিনি স্বল্পবাহিরদিয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এবং রূপসা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাঈদের বড় ভাই।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ওসি মাসুম খান।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, রাত ১০টার দিকে সীমান্তসংলগ্ন রূপসা উপজেলার খাচাডাঙ্গা গ্রামের একটি দোকানে জাকির শেখ কয়েকজনের সঙ্গে বসে গল্প করছিলেন। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলযোগে এসে ঘটনাস্থলের পাশে দাঁড়ান। কিছুক্ষণ পর সুযোগ বুঝে জাকির শেখের মাথা লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেলে পালিয়ে যান তারা। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় জাকির শেখকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মসলার আড়ালে হংকং থেকে আসত শিশা

১২ নভেম্বর ২০২৬

খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে জাকির শেখ খাচাডাঙ্গা গ্রামের একটি দোকানে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় হেলমেট পরা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

রূপসা থানার ওসি মাসুম খান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

খুলনাদুর্বৃত্তদের গুলিবিএনপি নেতাজাকির শেখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা