Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মসলার আড়ালে হংকং থেকে আসত শিশা

  • দুই মাসের নজরদারি, ক্রেতা সেজে ফাঁদ পাতেন ডিএনসি কর্মকর্তা, গ্রেপ্তার তিন ৫
  • কেজির অর্ডার দিতে গিয়ে বেরিয়ে এল ৩০ কেজি, সামনে এলো আমদানি-সরবরাহ চক্র
সাখাওয়াত কাওসার
সাখাওয়াত কাওসার
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ২৩:৩৮
শেয়ার করুন:
মসলার আড়ালে হংকং থেকে আসত শিশা

সংগৃহীত ছবি

আমদানির কাগজে মসলা। কিন্তু আড়ালে আসছিল মাদকদ্রব্য শিশা। উৎস হংকং। দেশে এনে তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। দীর্ঘ দুই মাস ধরে এই চক্রের ওপর নজর রাখছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। একপর্যায়ে চক্রের সদস্যদের ধরতে ক্রেতা সেজে পাঁচ কেজি শিশার অর্ডার দেন অধিদপ্তরের এক কর্মকর্তা। সেই অর্ডারের সূত্র ধরে এগোয় অভিযান। শেষ পর্যন্ত উদ্ধার হয় ৩০ কেজি শিশা। গ্রেপ্তার হন আমদানিকারক ও সরবরাহ চক্রের তিন সদস্য।

১১ নভেম্বর (বুধবার) রাতে রাজধানীর বংশাল থানার নর্থ সাউথ রোডে এ অভিযান চালানো হয়। ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার উপপরিচালক মো. মেহেদী হাসানের তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি দল এএস সুন্নাহ (AS SUNNAH) নামের প্রতিষ্ঠানে অভিযান চালায়। সেখান থেকে আটক করা হয় মো. সোলায়মান আহমেদ শুভকে (৩১)। পরে তার দেখানো মতে প্রতিষ্ঠানের ভেতরে তল্লাশি চালানো হয়। তিনটি কার্টনে মেলে আল ফাখের (AL FAKHER) ব্র্যান্ডের ৩০ কেজি শিশা।

গোয়েন্দাদের কাছে পাঁচ কেজি শিশার অর্ডার ছিল। কিন্তু অভিযান চালিয়ে পাওয়া যায় তার ছয় গুণ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানাধীন সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল আহমেদের কাছ থেকে তিনি শিশাগুলো সংগ্রহ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উত্তরা এলাকায় ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় শাকিলকে। জব্দ করা হয় শিশা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র।

এরপর সামনে আসে আরেক প্রতিষ্ঠান। শাকিলের তথ্যের ভিত্তিতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ট্রাস্ট গ্লোবাল ট্রেডিংয়ে অভিযান চালান ডিএনসির কর্মকর্তারা। গ্রেপ্তার করা হয় প্রতিষ্ঠানটির মালিক মো. মেহেদী হাসানকে (৪৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশা আমদানি করা হতো। পরে তা সরবরাহ করা হতো শাকিলের কাছে। শাকিলের হাত ঘুরে এসব শিশা পৌঁছাত সোলায়মানের কাছে।

আরও পড়ুন

শর্টসার্কিট নাকি নাশকতা, সংসদে হইচই

১২ নভেম্বর ২০২৬

অর্থাৎ আমদানি থেকে শুরু করে স্থানীয় বাজারে সরবরাহ, প্রতিটি ধাপে ছিল আলাদা ব্যক্তি ও প্রতিষ্ঠান। গোয়েন্দাদের ধারণা, এই পথ ধরেই দীর্ঘদিন ধরে চলছিল শিশার অবৈধ বাণিজ্য।

তদন্তে আরও একজনের নাম এসেছে। তিনি সালমান নিবিড় (২৬)। গ্রেপ্তার তিনজনের ব্যবহৃত মুঠোফোন ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে তার সঙ্গে শিশা কেনাবেচা ও আর্থিক লেনদেনের তথ্য পেয়েছেন কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, সালমানসহ তারা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে এই ব্যবসা চালিয়ে আসছেন। চক্রে আরও কয়েকজন জড়িত থাকার তথ্যও দিয়েছেন তিনি। সালমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তবে সবচেয়ে বড় প্রশ্ন, মসলার আড়ালে কীভাবে হংকং থেকে এসব শিশা দেশে এলো? আমদানির সময় কী পণ্যের ঘোষণা দেওয়া হয়েছিল? শুল্ক-ভ্যাট পরিশোধ করা হয়েছিল কোন পণ্যের বিপরীতে? বৈধ আমদানির কাগজপত্র ব্যবহার করে অবৈধ মাদক আনা হয়েছিল কি না, এসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আমদানি প্রক্রিয়ায় আর কারা জড়িত, তা-ও অনুসন্ধান করা হচ্ছে।

ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার উপপরিচালক মো. মেহেদী হাসান আগামীর সময়কে বলেন, ‘চক্রটি দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে মাদকের জাল বিস্তার করে আসছিল। ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের যাচাই-বাছাই চলছে।’

এ ঘটনায় সোলায়মান আহমেদ শুভ, শাকিল আহমেদ ও মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বংশাল থানায় মামলা হয়েছে। মামলাটি তদন্ত করছে ডিএনসি। চক্রের পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মসলাহংকংশিশাশিশা জব্দআমদানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

    নুসরাতের বাড়িতে আগুন শর্ট সার্কিট থেকে হতে পারে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    নুসরাতের বাড়িতে আগুন শর্ট সার্কিট থেকে হতে পারে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা