Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

নুসরাতের বাড়িতে আগুন শর্ট সার্কিট থেকে হতে পারে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৮:২২
শেয়ার করুন:
নুসরাতের বাড়িতে আগুন শর্ট সার্কিট থেকে হতে পারে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার সংসদে। ছবি: ভিডিও থেকে

নুসরাত তাবাসসুম দাবি করছেন, পেট্রোল বোমা ছুড়ে তার পৈত্রিক বাড়িতে আগুন দেওয়া হয়েছে; তার দলের নেতাদের অভিযোগ, এই নাশকতার পেছনে রয়েছে আওয়ামী লীগ। কিন্তু প্রাথমিক তদন্তের পাওয়া তথ্যের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বললেন, এই আগুনের কারণ হতে পারে বিদ্যুৎ সংযোগের ত্রুটি।

গতকাল মধ্যরাতের এই আগুন নিয়ে ব্যাপক আলোচনা এবং আজ বৃহস্পতিবার আইনসভায় তা নিয়ে সরকারের সমালোচনা ওঠার পর স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তের তথ্য সংসদে তুলে ধরেন।

তিনি বলেন, এনসিপি নেত্রী নুসরাতের পৈত্রিক গ্রামের পরিত্যক্ত ওই বাড়িতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অনেক পুরনো হওয়ায় শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। সেখানে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি।

আরও পড়ুন

কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

১২ নভেম্বর ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দাবি করে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পরপরই সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আসে।

নাহিদ এ ঘটনা ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে প্রশ্ন রেখেছিলেন, এমপির বাড়িতে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যাবে কি না?

স্বরাষ্ট্রমন্ত্রী একদিন আগেই সংসদে বলেছিলেন, কয়েকটি হাতবোমা বিস্ফোরণ কিংবা বিচ্ছিন্নভাবে কিছু বাসে অগ্নিসংযোগের মতো ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বলা যাবে না।

আরও পড়ুন

আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট কিন্তু আপনারা, বিএনপিকে নাহিদ

১২ নভেম্বর ২০২৬

এর কয়েক ঘণ্টা পর মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাতের পৈত্রিক বাড়ির একটি অংশ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে বাড়িতে ছুটে গিয়ে নুসরাত সংবাদ সম্মেলনে বলেন, পরিকল্পতভাবে পেট্রোল বোমা ছুড়ে তার বাড়িতে আগুন ধরানো হয়েছে। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এ পেছনে রয়েছে বলে তিনি মনে করেন।

এরপর বিকালে সংসদ অধিবেশনের শুরুতেই অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে জুলাই আন্দোলনে নুসরাতের সহযোদ্ধা নাহিদ এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি আওয়ামী লীগ নিয়ে বিএনপি সরকারের ‘আপসকামিতার’ সমালোচনা করেন।

তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য নুসরাতের গ্রামের বাড়ির অবস্থান তুলে ধরে বলেন, সীমান্ত থেকে ৭ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের টিনশেড আধাপাকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই বাড়িতে কেউ থাকেন না। তার ২০ মিটার দূরত্বে তিনতলা বাড়িতে সংসদ সদস্যের পরিবার থাকেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি সেখানে গিয়েছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিজেই পুলিশের সঙ্গে এনিয়ে কথা বলেছেন বলে জানান। অগ্নিকাণ্ডে দুটি ছাগলের মৃত্যুর খবর দেন তিনি।

আগুন লেগেছে, না কেউ লাগিয়েছে, তা তদন্ত করতে নির্দেশ দিয়েছেন বলে জানান সালাহউদ্দিন। বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে এই তদন্ত হচ্ছে।

সীমান্তের কাছাকাছি এলাকায় হওয়ায় বিজিবি সদস্যরা সেখানে গিয়েছিলেন জানিয়ে তাদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তদন্ত প্রতিবেদনটি সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘বিজি্বির যে রিপোর্ট, পেট্রোল বোমা বিস্ফোরণের কোনো শব্দ পাওয়া যায়নি, বাড়ির দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যয়নি। কোনো সাক্ষীর নিকটও পেট্রোল বোমা ছোড়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

‘মোটামুটি ধারণা করা হচ্ছে, এখানে পেট্রোল বোমা ব্যবহার হয়নি। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, পুরাতন বাড়ি হওয়ায় এখানে ইলেকট্রিক অয়্যারিংয়ের দুর্বলতা ছিল। একটা ছবিতে দেখা যাচ্ছে, এটা শর্ট সার্কিটের মতো ঘটনা হতেও পারে।’

তবে এটি এখনো অনুমান জানিয়ে সালাহউদ্দিন বলেন, পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।

যেখানে আগুন লেগেছে, বাড়িটি পরিত্যক্ত হলেও যেহেতু একজন সংসদ সদস্যের বাড়ি, তাই বিষয়টি গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে বলে জানান তিনি।

এখানে যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড কেউ করে থাকে, তা যদি অধিকতর তদন্তে প্রকাশ পায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর তা ধরে এখন তদন্ত চলছে বলে জানান তিনি।

‘যাই হোক, পরিত্যক্ত একটি বাড়ির মতো, এখানে ইলেকট্রিক লাইন অত্যন্ত পুরাতন হওয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে আমাদের প্রাথমিক তদন্তে পাওয়া যাচ্ছে,’ সংসদে বক্তব্যের ইতি টানেন তিনি।

আরও পড়ুন

বাড়িতে আগুন ‘পরিকল্পিত’, তবে ‘ভয় পাচ্ছেন না’ নুসরাত

১২ নভেম্বর ২০২৬

নুসরাত সংবাদ সম্মেলনে দাবি করছিলেন, সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও দেখে তার মনে হয়েছে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়া হয়েছে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেছিলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি তো এমনিতেই ঢিলা। পুলিশ কোথাও তেমন কিছু করছে না। সব জায়গা এমনি অনিরাপদ।’

আলামত সংগ্রহে পুলিশের দেরি নিয়েও অসন্তোষ প্রকাশ করছিলেন তিনি।

নুসরাত বলেন, ‘পুলিশ এখনো আলামত সংগ্রহ করেনি। স্থানীয় থানারও ওসি জানিয়েছেন, ফরেনসিক টিম নাকি ঢাকা থেকে রওনা হয়েছে। কিন্তৃু কোনো একটি ঘটনা ঘটে যাওয়ার ১৮ ঘণ্টা পর কতটুকু আলামত অবশিষ্ট থাকতে পারে, আমি সন্দিহান।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুসরাত ২০২৪ সালে শেখ হাসিনার সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।

আন্দোলনকারী তরুণদের উদ্যোগে গঠিত দল এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদে এনসিপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সদস্য করা হয় তাকে।

নুসরাত জানান, গত কিছু দিন ধরেই ফোনে হুমকি পাচ্ছিলেন তিনি। মঙ্গলবার একটি জিডিও করেন। তার একদিন পরই তার কুষ্টিয়ার বাড়িতে আগুন দেওয়া হয়।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তার দল আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) তৎপর হয়ে উঠেছে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ায় তারাই জড়িত বলে সরকার দাবি করে আসছে।

এনসিপি নেতারা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে খুন ও হামলা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় নুসরাতের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

নুসরাতও শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে বলেন, ‘কত স্টুপিড একটা মানুষ! নাশকতা করে, বাড়িঘর পুড়িয়ে কে কবে ফিরতে পেরেছে? সে যদি মনে করে, বাড়িঘর পুড়িয়ে ফিরতে পারবে, এটা মারাত্মক স্টুপিডিটি।’

নুসরাত তাবাসসুমস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদঅগ্নিকাণ্ডপেট্রোল বোমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ