২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেকেই ভেবেছিলেন, রাজপথে রাজনৈতিক সহিংসতা ও বিরোধীদের ওপর হামলার সংস্কৃতির অবসান ঘটবে। কিন্তু বাস্তবতা যেন ভিন্ন বার্তাই দিচ্ছে। পটপরিবর্তনের পরও যেন পিছু ছাড়ছে না হামলা ও আতঙ্ক। রাজপথে লড়াই করে পরিবর্তনের স্বপ্ন দেখানো তরুণ নেতারাই এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। চোরাগোপ্তা হামলা, পথরোধ করে মারধর, অস্ত্রের আঘাত, কখনো চাপাতির কোপ, আবার কখনো বাড়িতে আগুন দিয়ে ভয় দেখানো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর একের পর এক হ...