Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাড়িতে আগুন ‘পরিকল্পিত’, তবে ‘ভয় পাচ্ছেন না’ নুসরাত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৭:০৮
শেয়ার করুন:
বাড়িতে আগুন ‘পরিকল্পিত’, তবে ‘ভয় পাচ্ছেন না’ নুসরাত

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের বাড়িতে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম। ছবি: আগামীর সময়

কুষ্টিয়ায় পৈতৃক বাড়িতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি মনে করছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এতে জড়িত। জুলাই আন্দোলনের এ নেতা বলেছেন, এই ঘটনার পরও তিনি ভয় পাচ্ছেন না।

গতকাল বুধবার মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুরে পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ঢাকা থেকে ছুটে অগ্নিবিধ্বস্ত বাড়ির সামনে আজ দুপুরে সংবাদ সম্মেলন করে নুসরাত বলেন, এখন প্রশাসনের দায়িত্ব কারা আগুন দিয়েছে, তা খুঁজে বের করা।

দৌলতপুরের বাগোয়ান গ্রামের ডাংমড়কার বাড়িতে নুসরাতের বাবা-মাসহ পরিবারের সদস্যরা থাকেন। সেখানে একটি বাড়িতে বুধবার মধ্যরাতে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে নুসরাতের অভিযোগ।

টিনশেড ওই বাড়িতে আগুনে কিছু গবাদিপশু ও পোষাপ্রাণী পুড়ে মারা গেছে। নুসরাতের মা-বাবা থাকেন পাশের তিনতলা ভবনে, সেখানে আগুন লাগেনি।

সংবাদ সম্মেলনে নুসরাত বলেন, সিসি ক্যামেরার ভিডিওতে ধরা পড়া দৃশ্য দেখে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার ধারণা করছেন তিনি।

ওই বাড়ির তত্ত্বাবধায়ক শাহ আলম এর আগে জানিয়েছিলেন, বোমার মতো কিছু একটা বিস্ফোরিত হয়ে বাড়ির টিনের ওপর পড়ে। মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনাটি পরিকল্পিত দাবি করে নুসরাত বলেন, ‘আমাদের এখানে সিসি ক্যামেরার ফুটেজে চারবার অগ্নিসংযোগের চেষ্টা দেখা গেছে। যেহেতু শব্দ পাওয়া গেছে, তাই অন্য কিছু ভাবার সুযোগ নেই।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে খুব একটা পরিকল্পনা না করেও এমন হামলা চালানো সম্ভব বলে মনে করেন নুসরাত।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি তো এমনিতেই ঢিলা। পুলিশ কোথাও তেমন কিছু করছে না। সব জায়গা এমনি অনিরাপদ।’

নুসরাত পেট্রলবোমার সন্দেহ করলেও এ বিষয়ে পুলিশ এখনো কিছু বলেনি। আলামত সংগ্রহে পুলিশের দেরি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

নুসরাত বলেন, ‘পুলিশ এখনো আলামত সংগ্রহ করেনি। স্থানীয় থানারও ওসি জানিয়েছেন, ফরেনসিক টিম নাকি ঢাকা থেকে রওনা হয়েছে। কিন্তু কোনো একটি ঘটনা ঘটে যাওয়ার ১৮ ঘণ্টা পর কতটুকু আলামত অবশিষ্ট থাকতে পারে, আমি সন্দিহান।’

সংবাদ সম্মেলন শেষে মামলা করতে থানায় যাবেন বলে জানান তিনি।

নুসরাত দাবি করেন, তিনি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে সন্দেহ করছেন। তবে এক্ষেত্রে কারা করছে, তা খুঁজে বের করার দায়িত্ব পুলিশের।

‘এলাকাবাসীর কারও সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমি মনে করি না, আমার এলাকাবাসী কেউ এ কাজে যুক্ত থাকতে পারেন। তারপরও কেউ যুক্ত থাকলে সেটি প্রশাসনের দায়িত্ব খুঁজে বের করার।’

‘এটি আমার ব্যক্তিগত শত্রুতার কারণে অবশ্যই নয়, এটা রাজনৈতিক নাশকতা,’ বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুসরাত ২০২৪ সালে শেখ হাসিনার সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।

আন্দোলনকারী তরুণদের উদ্যোগে গঠিত দল এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদে এনসিপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সদস্য করা হয় তাকে।

পাচ্ছিলেন হুমকি

গত কিছু দিন ধরেই হুমকি পাচ্ছিলেন বলে জানান নুসরাত।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে কল করে তাকে হুমকি দেওয়া হয়েছিল। তার আগে-পরেও হুমকি দিয়ে কল পেয়েছিলেন তিনি।

গত মঙ্গলবারও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) এক পলাতক নেতা ফেসবুকে হুমকি দিয়ে পোস্ট দিয়েছিল বলে জানান নুসরাত।

তিনি বলেন, ‘পরে তারা দায় স্বীকার করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উল্লাস করেছে। হতে পারে নেহাত ক্রেডিটবাজি। তবে আমি সেটা জনগণকে জানিয়ে রাখলাম।’

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তার দল আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) তৎপর হয়ে উঠেছে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ায় তারাই জড়িত বলে সরকার দাবি করে আসছে।

নাশকতা দমনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কড়া বার্তার মধ্যেই নুসরাতের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটল।

নুসরাতের বাড়িতে সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে খুন ও হামলা অব্যাহত রেখেছে। অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নইলে জুলাই যোদ্ধারা জীবন রক্ষায় কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।

‘হামলাকারীদের মুখে চুনকালি’

হামলা হলেও জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে অটল থাকার কথা জানালেন নুসরাত, যাকে ২০২৪ সালে অন্য কয়েকজন সমন্বয়কের সঙ্গে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে কয়েকদিন আটকে রাখা হয়েছিল।

নুসরাত বলেন, ‘তারা ভেবেছে, এ সমস্ত হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে, ভয় পাইয়ে দেওয়া যাবে, আমাদের কষ্ট দেওয়া যাবে।

‘তাদেরকে আমরা বলতে চাই, এরকম অসংখ্য ঘটনা গত ১৭ বছরে মানুষ দেখেছে। সেজন্যই ২৪ এসেছিল। সুতরাং এসমস্ত ঘটনা দিয়ে যারা ভাবছে আমাদের ভয় পাইয়ে দেবে, তাদের মুখে চুনকালি।’

শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে নুসরাত বলেন, ‘কত স্টুপিড একটা মানুষ! নাশকতা করে, বাড়িঘর পুড়িয়ে কে কবে ফিরতে পেরেছে? সে যদি মনে করে, বাড়িঘর পুড়িয়ে ফিরতে পারবে, এটা মারাত্মক স্টুপিডিটি।’

নুসরাত তাবাসসুমকুষ্টিয়াদৌলতপুরএনসিপিআগুননাশকতাআওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড