Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

নুসরাতের বাড়িতে আগুন

শর্টসার্কিট নাকি নাশকতা, সংসদে হইচই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ২১:৩৪
শেয়ার করুন:
শর্টসার্কিট নাকি নাশকতা, সংসদে হইচই

কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে ক্ষতিগ্রস্ত নুসরাত তাবাসসুমের পৈত্রিক বাড়ি। ছবি: আগামীর সময়

কুষ্টিয়ায় পৈতৃক বাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগই সকাল থেকে করছিলেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তার দলীয় সহকর্মীরাও একই অভিযোগ তুলে দায়ী করছিলেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে।

দিনভর এনিয়ে আলোচনার পর সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন যখন বললেন ভিন্ন কথা, তাতে উত্তপ্ত হয়ে উঠল সংসদ। তিনি বললেন, প্রাথমিক তদন্তে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক গোলযোগ এই অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।

নুসরাতের যে বাড়িতে আগুন লেগেছিল, তা পরিত্যক্ত এবং সেখানে কেবল দুটি ছাগল থাকত, সালাহউদ্দিন আহমদের এমন বক্তব্যে সংসদে বিরোধী দলের সদস্যরা যেমন প্রতিবাদ জানিয়েছেন, তেমনি ক্ষোভ জানিয়েছেন খোদ নুসরাত।

এটি নাশকতা এবং এর পেছনে ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগ রয়েছে- এমন ধারণায় অটল জুলাই আন্দোলনের এই নেতা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী পুরো ঘটনাটি লঘু করার প্রয়াস চালাচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেছেন, পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষের আগে তারা চূড়ান্ত সিদ্ধান্ত যেমন টানতে চাইছেন না, তেমনি আগেভাগে কাউকে দোষারোপ করতেও চান না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুসরাত ২০২৪ সালে শেখ হাসিনার সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।

আন্দোলনকারী তরুণদের উদ্যোগে গঠিত দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়কের পদে রয়েছেন তিনি। এই দল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য করা হয় তাকে।

আরও পড়ুন

বাড়িতে আগুন ‘পরিকল্পিত’, তবে ‘ভয় পাচ্ছেন না’ নুসরাত

১২ নভেম্বর ২০২৬

দুই বছর আগে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এরপর তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ হাতবোমা হামলা ও বাসে আগুন দেওয়ার মতো নাশকতায় নেমেছে বলে বিএনপি সরকারের অভিযোগ।

এমন প্রেক্ষাপটে বিরোধী দল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানাচ্ছিল। তা প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সংসদে বলেছিলেন, পরিস্থিতি আগের তুলনায় ভালো আছে।

তার কয়েক ঘণ্টার মধ্যে বুধবার মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়ির একটি অংশে অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে ছুটে গিয়ে নুসরাত সংবাদ সম্মেলনে বলেন, পরিকল্পতভাবে পেট্রলবোমা ছুড়ে তার বাড়িতে আগুন ধরানো হয়েছে। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এর পেছনে রয়েছে বলে তিনি মনে করেন।

এরপর বিকালে সংসদ অধিবেশনের শুরুতেই অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে এই প্রসঙ্গ তোলেন জুলাই আন্দোলনে নুসরাতের সহযোদ্ধা, বর্তমানে এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম।

তিনি এ ঘটনা ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে প্রশ্ন রেখেছিলেন, এমপির বাড়িতে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যাবে কি না?

আরও পড়ুন

আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট কিন্তু আপনারা, বিএনপিকে নাহিদ

১২ নভেম্বর ২০২৬

তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য নুসরাতের গ্রামের বাড়ির অবস্থান তুলে ধরে বলেন, সীমান্ত থেকে ৭ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের টিনশেড আধাপাকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই বাড়িতে কেউ থাকেন না। দুটি ছাগল থাকত, আর কিছু আসবাবপত্র ছিল। তার ২০ মিটার দূরত্বে তিনতলা বাড়িতে সংসদ সদস্যের পরিবার থাকেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি সেখানে গিয়েছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিজেই পুলিশের সঙ্গে এনিয়ে কথা বলেছেন বলে জানান।

আগুন লেগেছে, না কেউ লাগিয়েছে, তা তদন্ত করতে নির্দেশ দিয়েছেন বলে জানান সালাহউদ্দিন। বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে এই তদন্ত হচ্ছে।

সীমান্তের কাছাকাছি এলাকায় হওয়ায় বিজিবি সদস্যরা সেখানে গিয়েছিলেন জানিয়ে তাদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তদন্ত প্রতিবেদনটি সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘বিজিবির যে রিপোর্ট, পেট্রলবোমা বিস্ফোরণের কোনো শব্দ পাওয়া যায়নি, বাড়ির দেয়ালে পেট্রলবোমার কোনো চিহ্ন পাওয়া যয়নি। কোনো সাক্ষীর কাছেও পেট্রলবোমা ছোড়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

‘মোটামুটি ধারণা করা হচ্ছে, এখানে পেট্রলবোমা ব্যবহার হয়নি। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, পুরাতন বাড়ি হওয়ায় এখানে ইলেকট্রিক ওয়্যারিংয়ের দুর্বলতা ছিল। একটা ছবিতে দেখা যাচ্ছে, এটা শর্টসার্কিটের মতো ঘটনা হতেও পারে।’

তবে এটি এখনো অনুমান জানিয়ে সালাহউদ্দিন বলেন, পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।

যেখানে আগুন লেগেছে, বাড়িটি পরিত্যক্ত হলেও যেহেতু একজন সংসদ সদস্যের বাড়ি, তাই বিষয়টি গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে বলে জানান তিনি।

এখানে যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড কেউ করে থাকে, তা যদি অধিকতর তদন্তে প্রকাশ পায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর তা ধরে এখন তদন্ত চলছে বলে জানান তিনি।

‘যাই হোক, পরিত্যক্ত একটি বাড়ির মতো, এখানে ইলেকট্রিক লাইন অত্যন্ত পুরাতন হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে আমাদের প্রাথমিক তদন্তে পাওয়া যাচ্ছে,’ সংসদে বক্তব্যের ইতি টানার কথা বলেন তিনি।

এরপর নাহিদ আবার অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে বলেন, ‘ওই বাড়িটি কোনো পরিত্যক্ত বাড়িও ছিল না, গবাদি পশুর বাড়িও ছিল না। সেখানে কেয়ারটেকার থাকতেন, তার (নুসরাতের) আত্মীয়-স্বজনরা থাকতেন। গতকাল রাতে মানুষও মারা যেতে পারতেন।’

তিনি দাবি করেন, ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা গেছে যে বাইরে থেকে কিছু নিক্ষেপ করার কারণে পুরো বাড়িটিতে আগুন জ্বলে ওঠে।

আরও পড়ুন

কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

১২ নভেম্বর ২০২৬

নুসরাতের হুমকি পাওয়া এবং আগুন লাগার পর ফেসবুকে ‘ফ্যাসিস্ট শক্তির যে উল্লাস’ প্রকাশের বিষয়টি তুলে নাহিদ বলেন, ‘কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ নিজেরাই দায় স্বীকার করেছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী এসে তাদের দায়মুক্তি দিচ্ছেন! আমরা আশা করছিলাম, কত ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করবেন, তিনি সেকথা বলবেন। দুঃখজনকভাবে তিনি এসে ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করলেন!’

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তথ্যসমৃদ্ধ স্টেটমেন্ট দিয়েছি। বিরোধীদলীয় চিফ হুইপ বলেছেন, আগুন লাগানো হয়েছে। কিন্তু তদন্ত শেষ করার আগেই …

এ সময় বিরোধী দলের সদস্যরা হইচই করে উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য থামিয়ে দেওয়ার হুমকি দেন। তখন অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল পরিস্থিতি শান্ত করেন। বিশেষ করে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে থামাতে বারবার চেষ্টা করতে হয় তাকে।

প্রায় পাঁচ মিনিট পর স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘বিরোধীদলীয় চিফ হুইপ যখন বললেন, আগুন লাগানো হয়েছে, তখন তো তদন্ত শেষ হয়ে যায়।’

বিরোধী দল চাইলে এ ঘটনা নিয়ে স্বাধীন তদন্ত শুরু করতে পারে, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ওই বাড়িতে ‘দুটি ছাগল থাকত’ বলার পর আবার হট্টগোল শুরু করেন বিরোধী সদস্যরা। এতে আবার তার বক্তব্যে ছেদ ঘটে।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আবার ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন, ‘এখানে যদি আগুন লাগানোর ঘটনা ঘটে থাকে, তাহলে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। তবে যদি আগুন লেগে থাকে, তার জন্য সরকারকে দোষারোপ করা সমীচীন নয়।’  

তিনি বলেন, ‘তদন্ত কেবল চলছে, আমরা অপেক্ষা করি। এখানে যদি ফ্যাসিবাদী কেউ জড়িত থেকে থাকে, সেটাও তদন্তে বেরিয়ে আসবে। আমরা আগের আমলের মতো কাউকে দোষারোপ করতে চাই না। আইনের শাসন যদি আমরা মানি, তদন্ত শেষ হলেই আমরা কথা বলতে পারব।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শেষে ডেপুটি স্পিকার বলেন, তদন্ত প্রতিবেদনটি সংসদে উত্থাপনের জন্য স্পিকার নির্দেশনা দিয়েছেন।

তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জিডি হবে, মামলা হবে, তদন্ত হবে, যদি এমন কোনো নির্দেশ দেওয়া হয়ে থাকে, তাহলে তা সংসদে উপস্থাপন করা হবে।’

কুষ্টিয়ায় অবস্থানরত নুসরাত এদিন সংসদে ছিলেন না। তবে ফেসবুকে দুটি পোস্টে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

আগুন লাগা বাড়িটি পরিত্যক্ত ছিল না দাবি করে তিনি লিখেছেন, ‘বাচ্চাসহ ৬/৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিল স্বরাষ্ট্রমন্ত্রী! পেট্রলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংস্তূপকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল!’

স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাটিকে লঘু করার প্রয়াস চালাচ্ছেন দাবি করে নুসরাত লিখেছেন, ‘যাই হোক, এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না।’

আরেক পোস্টে তিনি দেশবাসীর উদ্দেশে লিখেছেন, ‘এই বাড়িকে পরিত্যক্ত বানিয়ে আগুন সন্ত্রাসকে লঘু করে দেখা হচ্ছে! তার ওপর আবার বলা হচ্ছে, পুলিশ নাকি বলেছে আলামত পাওয়া যায়নি! পুলিশও বলেছে, এখনো পাওয়া যায়নি, কারণ তখনো ফরেনসিক আসেনি! তাই আলামত পাওয়া গেছে কি যায়নি, সেই দায়িত্ব আমি আপনাদের হাতেই তুলে দিতে চাই।’

নুসরাত সংবাদ সম্মেলনে দাবি করছিলেন, সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও দেখে তার মনে হয়েছে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়া হয়েছে।

আলামত সংগ্রহে পুলিশের দেরি নিয়েও অসন্তোষ প্রকাশ করছিলেন তিনি।

নুসরাত বলেছিলেন, ‘পুলিশ এখনো আলামত সংগ্রহ করেনি। স্থানীয় থানারও ওসি জানিয়েছেন, ফরেনসিক টিম নাকি ঢাকা থেকে রওনা হয়েছে। কিন্তু কোনো একটি ঘটনা ঘটে যাওয়ার ১৮ ঘণ্টা পর কতটুকু আলামত অবশিষ্ট থাকতে পারে, আমি সন্দিহান।’ 

নুসরাত তাবাসসুমসালাহউদ্দিন আহমদঅগ্নিকাণ্ডনাশকতাকুষ্টিয়াএনসিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি