সংবিধান সংশোধনের আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংবিধান ও আইন বিশেষজ্ঞ, বিচারক ও সাবেক বিচারক, শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক সংগঠন ও ব্যক্তিত্ব এবং গত ১৭ বছরে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।আজ মঙ্গলবার সংবিধান সংশোধন কমিটির চতুর্থ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈঠকে অনেক মূল্যবান মতামত পেয়েছি। এর মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য মতামত রয়েছে, যেগুলো আমরা বিবে...