Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৮
তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রবিবার সচিবালয়ে

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার সঙ্গে বিরোধী দলের যোগসাজশের ইঙ্গিতও দিলেন তিনি।

‘তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়,’ আজ রবিবার ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা গত ১৭-১৮ বছরের মধ্যে এবারই সবচেয়ে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

‘বিগত ১৫ থেকে ১৭ বছর ধরে দুর্গাপূজাকে কেন্দ্র করে নানাবিধ অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতি বিনাশের চেষ্টা দেখা যেত, তবে বর্তমান সরকার দেশকে সেই অপসংস্কৃতি থেকে মুক্ত করতে পেরেছে।’

বাংলাদেশের ইতিহাসে এবারই সর্বোচ্চসংখ্যক ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় বলে জানান তিনি।

দুই বছর আগে গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকা শেখ হাসিনার ফেরার ঘোষণা নিয়ে সরকারের অবস্থান কী, এক সাংবাদিক জানতে চেয়েছিলেন।

জবাবে সালাউদ্দিন বলেন, ‘আমরাও শুনেছি সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে আমরা তাকে ফেরত পাওয়ার জন্য পার্শ্ববর্তী দেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠিয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার।’

এরপর তিনি বলেন, ‘ফ্যসিবাদী শক্তির অপপ্রয়াস প্রথম থেকে চালু ছিল। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।’

সেই চেষ্টা প্রতিহত করতে সরকারও সচেষ্ট জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কোনো অপতৎপরতা চলবে, তা আমরা করতে দেব না।’

ক্ষমতাচ্যুত শক্তির সঙ্গে বিরোধী দলের যোগসাজশের কথা গোয়েন্দা তথ্যে পাওয়া গেছে বলে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন।

সেই বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমাদের মন্তব্য তো আগেই আপনারা পেয়েছেন।’

গোপালগঞ্জে সম্প্রতি পুলিশের ওপর হামলা নিয়ে তিনি বলেন, ‘গোপালগঞ্জ সদরের ইউনিয়নের একটি জায়গা, খেয়াঘাট মনে হয়, সেখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগের কিছু ছেলেপেলে মিছিল বের করার চেষ্টা করেছিল। টহল পুলিশ সেখানে যায়, তারা সংখ্যায় কম ছিল। যার জন্য তারা আক্রমণের শিকার হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

রাঙামাটির সাজেকে চলমান অস্থিরতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে একাধিক ক্ষুদ্র সশস্ত্র গোষ্ঠীর মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারের জেরে প্রতিবছর পর্যটন মৌসুমে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পার্বত্যাঞ্চলের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়াসহ স্থানীয় নেতৃত্ব রাজনৈতিক আলোচনা অব্যাহত রেখেছেন বলে তিনি জানান।

পূজার ছুটির মধ্যে পুলিশের একজন অতিরিক্ত উপমহাপরিদর্শকের বাসভবনে অভিযান এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৮৫ জনকে সাজা দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযুক্ত কর্মকর্তার পরিচয় বিবেচনা না করে তাকে এরই মধ্যে সংযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় মামলাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান থাকবে।

সংবিধান সংশোধনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন।

এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য থাকার বিষয়টি তুলে তিনি বলেন, আদালতের রায় হলেও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংসদের মাধ্যমে বহাল করতে হবে। সংবিধান সংশোধনের মধ্য দিয়ে তা সংবিধানে প্রতিস্থাপন করা হবে।  

সালাহউদ্দিন আহমদআওয়ামী লীগসংবিধানশেখ হাসিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া