Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নেবে আইনশৃঙ্খলা বাহিনী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৯:৩২
শেয়ার করুন:
আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নেবে আইনশৃঙ্খলা বাহিনী

ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চলছে তল্লাশি। ছবি : শামীম-উস-সালেহীন

সরকার মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও আত্মরক্ষার প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নেবে। এমন নির্দেশই তাদের দেওয়া হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের উদ্বেগের পরিপেক্ষিতে আজ বুধবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি সরকারের কঠোর অবস্থান প্রকাশ করেন।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা উদ্বেগ জানানোর পাশাপাশি ‘ব্যর্থতার জন্য’ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও চাইছেন।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর আওয়ামী লীগের তৎপরতা বেড়ে যাওয়া এবং ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় উদ্বেগ জানিয়ে তা নিয়ে সংসদে সরকারের সমালোচনা করেন বিরোধী দলের নেতারা।

তার জবাব দিতে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকার মানবাধিকার ও আইনের শাসন অনুসরণ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

অতীতের মতো পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হবে না বলে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমরা কখনো আইনশৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চাইনি, করবও না।’

একই সঙ্গে যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে দমনের ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তবে প্রয়োজনে, আই রিপিট, সরকার পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, আন্দোলনকারীদের দ্বারা কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী আক্রান্ত হলেও কোথাও তারা মানবাধিকার লঙ্ঘিত হবে, এমন কোনো কার্যক্রমে জড়িত হয়নি।

এ সুযোগই আন্দোলনকারীরা নিচ্ছে; এমন পর্যবেক্ষণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মানবাধিকারের ওপর শ্রদ্ধাশীলতার সুযোগ তারা নিচ্ছে।

‘আমরা মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি থেকে সরে আসব না। তবে আমরা মানবাধিকারের সীমারেখার মধ্য থেকেই অস্থিরতা ও নাশকতার সৃষ্টিকারীদের সব চক্রান্ত নস্যাৎ করে দেব।’

সরকারের কঠোরতার বার্তা দিয়ে দেশবাসীর উদ্দেশে সালাহউদ্দিন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের রাইটস অব প্রাইভেট ডিফেন্সের আলোকে অপারেশন ও অভিযান পরিচালনার সময় প্রয়োজনে যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে। আই রিপিট, রাইটস অব প্রাইভেট ডিফেন্সের আলোকে তারা যোকোনো আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে।’

‘আমরা তাদের সেই রকম নির্দেশ দিয়েছি, তারা সে অনুযায়ী চলবে,’ যোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার সংসদ অধিবেশনে

ভারত থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার কীভাবে সীমান্ত পেরিয়ে দেশে এসে সভা করে আবার চলে গেলেন, তা বিজিবি খতিয়ে দেখছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এই ঘটনায় কারা কারা জড়িত ছিল, তাদের ধরতে পুলিশ সিলেট-সুনামগঞ্জে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চলমান নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন বলেন, ‘অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের পুরেনো রাজনৈতিক অপসংস্কৃতি।’

এ প্রসঙ্গে ২০০৪ সালে আওয়ামী লীগের ডাকা হরতালের সময় ঢাকার শাহবাগে দোতলা বাসে আগুন দিয়ে ১১ জনকে পুড়িয়ে মারার কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে দলীয় নেতাকর্মীদেরকে জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাদের বাড়িঘরে হামলার নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া সাম্প্রতিক অস্থিরতা ও শ্রমিক আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার অভিযোগ তুলে সালাহউদ্দিন বলেন, এসব ঘটনায় তাদের সংশ্লিষ্টতার সুস্পষ্ট প্রমাণ সরকারের হাতে রয়েছে।

গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর কখনো ফিরে আসতে পারবে না, একথা বলার পাশাপাশি এই দলটিকে নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অবস্থানের সমালোচনাও করেন সালাহউদ্দিন।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পরই ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বিরোধীদলীয় নেতা একটি অনুষ্ঠানে বলেছিলেন, রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম করেছে, তাদের তিনি ক্ষমা করে দিয়েছেন।

‘তিনি একতরফা ক্ষমা করেছিলেন, তা যৌক্তিক নয় বলে দেশবাসী মনে করে, গ্রহণযোগ্য নয় বলে আমরাও মনে করি,’ বলেন সালাহউদ্দিন।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, বিগত আওয়ামী লীগ আমলে বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের বিচারের অঙ্গীকারের অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম এখন থেকে জেলায় জেলায় তদন্ত শুরু করবে।

আইনশৃঙ্খলা রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান

সংসদে বক্তব্যে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য ও জনগণের সহযোগিতার ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার নয়; এ ক্ষেত্রে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

বিরোধী দলের সমালোচনার জবাবে পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে খুনের ঘটনা ছিল ২ হাজার ৯৩৮টি, চলতি বছরের একই সময়ে তা কমে ২ হাজার ৬৫১টিতে দাঁড়িয়েছে। একই সময়ে দাঙ্গার ঘটনা ৫৫টি থেকে ১৬টিতে নেমেছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনাও আগের বছরের তুলনায় ১২৫টি কমেছে।

সীমান্ত পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৮২ জনকে পুশইন করা হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১৭ ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এ সংখ্যা ৩৭-এ নেমে এসেছে।

তিনি আরো জানান, সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের গুলিতে ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২২ জন বাংলাদেশি নিহত হন। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা ১২ জনে নেমেছে।

অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন সালাহউদ্দিন।

তিনি জানান, জনসম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন এলাকায় ৫০০টি ওপেন হাউস ডে এবং ৭ হাজার ৭৩৬টি উঠান বৈঠক আয়োজন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে জনগণের অভিযোগ, সমস্যা ও অপরাধসংক্রান্ত তথ্য সরাসরি শোনা হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কমিটি এবং কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার প্রস্তাব একনেক অনুমোদন করেছে। পাশাপাশি বিভিন্ন পুলিশ স্থাপনা নির্মাণ ও সংস্কারের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

সালাহউদ্দিন বলেন, অপরাধ ও সহিংসতা প্রতিরোধে রাষ্ট্রের সব পর্যায়ের মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীসালাহউদ্দিন আহমদআইনশৃঙ্খলামানবাধিকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ