সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ মৃত্যুর পর বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিয়ে আবার হাহাকার উঠেছে দেশে। আগেও অনেকবার এরকম দুর্ঘটনার প্রাণ গেছে বাংলাদেশিদের। নিরাপদ অভিবাসনের সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংগঠনগুলো বলছে, সৌদি আরবে বারবার দুর্ঘটনায় পড়ার মূল কারণ অনিরাপদ কর্মস্থল, দুর্বল তদারকি, নিয়োগকর্তার অতিরিক্ত ক্ষমতা এবং দুর্ঘটনার পর জবাবদিহির ঘাটতি।
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভাষ্য অনুযায়ী, মুসা সানাইয়া শিল্প এলাকার সোফা কারখানায় গত রবিবার দুপুরের দিকে আগু...