পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন
আগামীর সময় প্রতিবেদক

আগুনে ডিকাব লাউঞ্জের কয়েকটি বই পুড়ে যায়
রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সেখানে আগুন লাগে।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একজন আগামীর সময়কে বলেন, পুরনো ভবনের দোতলায় ডিকাব লাউঞ্জের বইপুস্তকে আগুন ধরেছিল। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।



