Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

পুরান ঢাকা থেকে সরানো হচ্ছে কেমিকেল গোডাউন : শিল্পমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৭:০৩
শেয়ার করুন:
পুরান ঢাকা থেকে সরানো হচ্ছে কেমিকেল গোডাউন : শিল্পমন্ত্রী

সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতি নদীর তীরে ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৩০৮ দশমিক ৩৩ একর জমির ওপর গড়ে উঠছে আধুনিক কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কেমিকেল গোডাউন ও কারখানাসমূহ নিরাপদ স্থানে সরানোর লক্ষ্যে নেওয়া হয়েছিল এ উদ্যোগ।

এ শিল্পনগরীতে ১ হাজার ৫৩১টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হবে, যার কাজ এরই মধ্যে ৮৩ শতাংশ শেষ। ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পটি পুরোপুরি সম্পন্ন করার লক্ষ্য। আজ সোমবার মতিঝিলে শিল্পমন্ত্রণালয়ের সভাকক্ষে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাস্তবায়নে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত এক মতবিনিময়সভায় এ তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজকের সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী জোর দিয়ে বলেছেন, সাভারের চামড়া শিল্পনগরীর ক্ষেত্রে যেসব জটিলতা তৈরি হয়েছিল, অতীতের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কেমিকেল গোডাউন স্থানান্তর কার্যক্রম পরিচালনা করতে হবে। স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন ও সফল করতে তিনি সব পক্ষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

পরিবেশ সুরক্ষায় বিশেষ জোর দিয়ে মন্ত্রী উল্লেখ করেন, সেন্ট্রাল বর্জ্য শোধন প্ল্যান্ট বা ইটিপি সমস্যার কার্যকর সমাধান না করে কোনোভাবেই পার্কের কার্যক্রম শুরু করা যাবে না। কারখানা চালুর প্রথম দিন থেকেই যাতে বর্জ্য পরিশোধনের নিশ্চিত ব্যবস্থা থাকে, সে বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি।

উদ্যোগটির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্য, ব্যবসায়ী অ্যাসোসিয়েশন এবং ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থার প্রধানদের সম্পৃক্ত করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় কেমিকেল শিল্প স্থানান্তর প্রক্রিয়া সহজ হবে এবং নতুন পরিবেশে এই খাতের অগ্রযাত্রা আরও গতিশীল হবে।

২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে ১২৪ জন মারা যায়। এর ৯ বছর পর ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টার কাজী ওয়াহেদ ম্যানশনে রাসায়নিকের গুদামে আগুন লাগে। এ ঘটনায় মারা যায় ৭১ জন।

চুড়িহাট্টার ঘটনার পর তৎকালীন সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যর্থতা সামনে আসার পর দায়িত্বে থাকা ব্যক্তিরা পুরান ঢাকা থেকে রাসায়নিক ব্যবসা রাসায়নিক পল্লিতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। ২০২৩ সালে টঙ্গী ও শ্যামপুরে দুটি অস্থায়ী গুদামে রাসায়নিক সরানোর কার্যক্রম শুরু করে শিল্পমন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এর আগে মন্ত্রিপরিষদ বৈঠকের নির্দেশনা অনুযায়ী ২০২০ সালের ২০ ডিসেম্বর থেকে জরিপ কাজ শুরু করা হয়। সেসময় দক্ষিণ সিটির কর অঞ্চল ৩, ৪ ও ৫ এ অনুসন্ধান চালিয়ে ১ হাজার ৯২৪টি কেমিকেল গোডাউনের তথ্য পেয়েছিল ডিএসসিসি।

মতবিনিময়সভায় সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, হামিদুর রহমান, মো. আবদুল্লাহ, শিল্প সচিব আব্দুন নাসের খান, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদসহ বাংলাদেশ কেমিকেল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন, এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং পেইন্টস, ডাইজ অ্যান্ড কেমিকেলস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

পুরান ঢাকানিমতলীচুড়িহাট্টাঅগ্নিকাণ্ডকেমিক্যাল গোডাউন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল