নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় হেদায়েত এন্টারপ্রাইজ নামে একটি ফার্নিচারের বার্নিশ তৈরির কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। এ সময় গোডাউনের পাশে থাকা একটি মোটরসাইকেল গ্যারেজ ও একটি খালি দোকান পুড়ে যায়।আজ মঙ্গলবার বিকেল আনুমানিক পৌনে পাঁচটায় আগুনের সূত্রপাত ঘটে। এ সময় অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে বিকেল পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বিকেল পৌনে পাঁচ...