Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ময়মনসিংহ মেডিকেলে আগুন: সমালোচনায় তদন্ত কমিটি পুর্নগঠন

ময়মনসিংহ অফিস
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩
ময়মনসিংহ মেডিকেলে আগুন: সমালোচনায় তদন্ত কমিটি পুর্নগঠন

ময়মনসিংহ মেডিকেলে গত সোমবার লাগে আগুন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনা তদন্তে গঠন করা কমিটি পুর্নগঠন করেছে কর্তৃপক্ষ। সমালোচনার মুখে আগের কমিটিতে থাকা গণপূর্ত বিভাগের দুইজনকে সরিয়ে এবার ছয়জনের কমিটি করা হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় আগুন লাগে হাসপাতালের নতুন ভবনের ১১ নম্বর লিফটের কন্ট্রোল রুমে। ছড়িয়ে পড়ে অন্তত ছয়জনের মৃত্যুর খবর। পরদিন হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

ওই কমিটির আহ্বায়ক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান। সদস্য ছিলেন- গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস, উপবিভাগীয় প্রকৌশলী মাজেদুর রহমান, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী এবং হাসপাতালে সহকারী পরিচালক (প্রশাসন) মাইন উদ্দিন খান। 

আরও পড়ুন

আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

১৬ সেপ্টেম্বর ২০২৬


ঘটনার পর থেকেই হাসপাতালের লিফট ও সিড়ি নিয়ে রোগী-স্বজনদের অভিযোগ আসতে থাকে। সেসময় হাসপাতালে থাকা কয়েকজন জানান, লিফটগুলো প্রায়ই অচল থাকত। নতুন ভবনের একাধিক সিঁড়ি থাকলেও শুধু মূল সিঁড়িটিই অগ্নিকাণ্ডের সময় খোলা ছিল।

একটি সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে নামতে গিয়ে পদদলিত হয়ে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেন অভিযোগকারীরা।

কমিটিতে গণপূর্ত বিভাগের দুই সদস্য থাকায় তদন্তের স্বচ্ছতা নিয়ে শুরু হয় সমালোচনা। আজ বুধবার কমিটি পুর্নগঠনের কথা জানান ময়মনসিংহ মেডিকেলের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম।

আরও পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর খবর ‘নিশ্চিত নয়’ প্রশাসন

১৫ সেপ্টেম্বর ২০২৬


এই কমিটির আহ্বায়ক থাকছেন মেডিসিন বিভাগের প্রধানই। বিভাগের সহকারী পরিচালক মাইন উদ্দিন নতুন কমিটির সদস্য সচিব। অন্য সদস্যরা হলেন- সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডেন্টাল সার্জন ডা. খন্দকার মুহাম্মদ আনোয়ার হোসেন, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায় এবং ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি।

উপপরিচালক জানান, নতুন কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালময়মনসিংহহাসপাতালঅগ্নিকাণ্ডআগুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাজা শেষ, তবুও শিলং জেলে বন্দি ১৫ বাংলাদেশি

    সাজা শেষ, তবুও শিলং জেলে বন্দি ১৫ বাংলাদেশি

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’