Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর খবর ‘নিশ্চিত নয়’ প্রশাসন

ময়মনসিংহ অফিস
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:২৩
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর খবর ‘নিশ্চিত নয়’ প্রশাসন

সংগৃহীত ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর কয়েকজনের মৃত্যুর খবর ছড়ালেও তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার।

আজ সোমবার সন্ধ্যার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের নতুন ভবনে অগ্নিকাণ্ড ঘটে। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আগুনের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হওয়ার খবর জানায় হাসপাতালের কর্মীরা। তবে এর মধ্যে খবর ছড়িয়ে পড়ে ছয়জন মারা গেছেন।

এই খবর পেয়ে রাতে হাসপাতালে ছুটে যান ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির।

তিনি রাত ১২টার দিকে উপস্থিত সাংবাদিকদের বলেন, মৃত্যুর খবর শুনে তিনি তদন্তের জন্য এবং খোঁজখবর নেওয়ার জন্য হাসপাতালে ছুটে আসেন। কিন্তু তিনিও এখন পর্যন্ত নিশ্চিত নন যে কেউ মারা গেছেন।


আরও পড়ুন

ময়মনসিংহ মেডিকেলের লিফটে আগুন

১৪ সেপ্টেম্বর ২০২৬


রোগীর তথ্য সংগ্রহ করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে হবে, বলেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

হাসপাতালের রোগীদের বরাতে কোনো কোনো সংবাদমাধ্যমে ছয়জনের মৃত্যুর খবর এসেছে। তাদের মধ্যে তিনজন নারী, দুজন পুরুষ এবং একটি শিশু।

ফায়ার সার্ভিস জানিয়েছে, হাসপাতালের নতুন আটতলা ভবনের একটি লিফটের কন্ট্রোল রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন না ছড়ালেও ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

হাসপাতালের স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার জানিয়েছেন, আগুনে লিফটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে নতুন ভবনে প্রায় এক থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম জানিয়েছেন, আগুনে ওয়ার্ডের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়নি।

ময়মনসিংহমমেক হাসপাতাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী