ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের কিডনি বিভাগে ডায়ালাইসিসের জন্য রোগীদের অপেক্ষা যেন শেষই হচ্ছে না। চাহিদার তুলনায় ডায়ালাইসিস মেশিনের সংকট বহুদিন ধরেই। তার ওপর ৩৩টি মেশিনের মধ্যে বিকল ১৩টি। ফলে স্বাভাবিক সময়ে যেখানে নতুন রোগীর ডায়ালাইসিসের সিরিয়াল পেতে অপেক্ষা করতে হতো দুই মাস, মেশিন বিকলের কারণে সেই অপেক্ষার সময় হয়েছে আরও দীর্ঘ। সংকটাপন্ন অনেক রোগীও প্রয়োজনমতো সুযোগ পাচ্ছেন না ডায়ালাইসিসের।
হাসপাতালের কর্মকর্তারা জানালেন, ৩৩টি মেশিন সচল থাকলে ডায়ালাইসিস সুবিধা পেতেন ৯৯ জন। একটি মেশ...