Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪
আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

গ্রাফিকস: আগামীর সময়

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ড ঘিরে সন্ধান পাওয়া গেছে চারটি মরদেহের। নতুন ভবনের লিফটে সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় দুর্ঘটনা ঘটলে মিনিট-দশেকের মধ্যে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই হুড়োহুড়ি, স্ট্রোকসহ বিভিন্ন কারণে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে ছড়িয়ে পড়ে খবর। তাৎক্ষণিক তা অস্বীকার করে প্রশাসন।

এরপর গতকাল মঙ্গলবার পাওয়া গেছে চারটি লাশ, যারা সবাই ওই সময় মমেক হাসপাতালে ছিলেন। এমনকি মৃত্যুর কারণ প্রকাশ না করতে প্রশাসনিক চাপ থাকার অভিযোগও করলেন কেউ কেউ। অগ্নিকাণ্ড ঘিরে নিহতের খবর স্বীকার না করলেও তথ্যটি যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আগুন ঘিরে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাঙামাটিয়ার বিষ্ণুপুর গ্রামের মৃত নাজিম উল্লাহ মোল্লার ছেলে শাহজাহান মনির (৪৫)। তিনি পেশায় পল্লীচিকিৎসক। একই উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামের অটোরিকশাচালক রমজান আলী (৪০)। তারাকান্দা উপজেলার বালিখা গ্রামের কুলসুমা (৪০) এবং নেত্রকোনার পূর্বধলার আইয়ুব আলীর স্ত্রী হাজেরা বেগম (৫০)।

মনিরের স্ত্রী হারিসা খাতুন জানালেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি মনিরকে নিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় লোকজনের ধাক্কায় পড়ে যান। তখন তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বামীর খোঁজ নিয়ে জানতে পারেন তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে স্বামীকে মৃত দেখতে পান। মনির কোমরের হাড় ক্ষয় সমস্যায় ভর্তি ছিলেন।

রমজানের মৃত্যুর ব্যাপারে স্ত্রী খাদিজা বললেন, আগুন লাগার খবরে স্বামীকে বুকে জড়িয়ে তিনি সিঁড়ি দিয়ে নামছিলেন। তখন আবার নিচ থেকে বলা হয় আগুন নিভে গেছে। ওপরে উঠে যেতে। তখন কেউ ওপরে উঠছিলেন, আবার কেউ নিচে নামছিলেন। ওই সময়ে উভয় দিকের চাপে তার বুকেই মারা যান স্বামী রমজান। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অটোরিকশাচালক।

তারাকান্দার কুলসুমার মেয়ে মীম জানালেন, তার ভাই স্বাধীন হাসপাতালে ভর্তি ছিল জন্ডিসে। ভাইয়ের পাশে তিনি ও তার মা ছিলেন। আগুন লাগার ঘটনায় তারা ছয়তলা থেকে সিঁড়ি বেয়ে নামছিলেন। তখন চারতলার সিঁড়িতেই লোকজনের ধাক্কায় পড়ে যান। পরে তার মাকে নিয়ে জরুরি বিভাগে গেলে সেখানে মাকে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু তিনি সেখানেই মারা যান। পরে তারা বাড়িতে চলে আসেন।

অনুসন্ধানে জানা যায়, পূর্বধলার হাজেরাকে মমেক হাসপাতালে নিয়েছিলেন তার পুত্রবধূ আফরোজা আক্তার। আগুনের খবর পেয়ে তারা হুড়োহুড়ি করে নামছিলেন। এতে সিঁড়িতে পড়ে গিয়ে পায়ে ও হাতে ব্যথা পান এই গৃহবধূ। আর স্ট্রোকে মৃত্যু হয় হাজেরার। হাসপাতাল থেকে লাশ ছেড়ে দেওয়া হয় গেটপাস দিয়ে। ওই পাসে ছাড়ার সময় লেখা আছে সাড়ে ৬টা। দীর্ঘ পথ পেরিয়ে বাড়ি পৌঁছে রাতে জানাজা করা সম্ভব হয়নি। সকালে জানাজা শেষে দাফন করা হয় হাজেরার মরদেহ।

মৃত্যুর কারণ জানতে চাইলে হাজেরার স্বামী আইয়ুবের ভাষ্য, ‘তারা হাসপাতাল থেকে ৩টার দিকে চলে যান। আগুন লাগে পরে।’

আবার তার ছেলে মাজহারুল ইসলাম বললেন, তার মা হাসপাতালে স্ট্রোকে মারা যান। নামার সময় হুড়োহুড়িতে হাতে ও পায়ে আঘাত পেয়েছেন তার স্ত্রী আফরোজা।

মৃত্যু নিয়ে বাবা ও ছেলের পরস্পরবিরোধী বক্তব্যের কারণ খুঁজতে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করলে মেলে ভিন্ন তথ্য। প্রশাসনিক হয়রানির ভয়ে নাম প্রকাশ না করে কয়েক প্রতিবেশী বললেন, ‘হাসপাতালেই হাজেরার মৃত্যু হয়েছে। সেখান থেকে ছুটি দেওয়ার পর রাতে বাসায় ফেরেন তারা। এ কারণে জানাজা হয়েছে সকালে। আর জানাজার আগে নিহতের বাড়িতে এসেছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।’ তবে তার কাছে জানতে চাইলে মৃত্যুর খবরটি শুনেছেন বলে করলেন দাবি।

একই বিষয়ে হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম জানালেন, ভিড়ের চাপে আহত বা অসুস্থ হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তবে যাদের নাম জরুরি বিভাগে নিহতের তালিকায় আছে, তাদের দেহে আগুনে পোড়া চিহ্ন কিংবা পদদলিত হয়ে পিষ্ট হওয়ার তথ্য মেলেনি। নিহতদের বিষয়ে তদন্ত কমিটি কাজ করছে।

অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে ছিলেন এমন কয়েকজনের অভিযোগ, হাসপাতালের লিফটগুলো প্রায়ই অচল থাকত। নতুন ভবনের একাধিক সিঁড়ি থাকলেও শুধু মূল সিঁড়িটিই খোলা ছিল।

ময়মনসিংহ সিটি করপোরেশনের রুকুনোজ্জামান রোকনের ভাষ্য, গণপূর্ত বিভাগের গাফিলতির অভিযোগ উঠে এসেছে এ ঘটনায়। তারাও খতিয়ে দেখবেন কারও গাফিলতিতে ঘটনা ঘটল কি না।

আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের তথ্য জানিয়ে হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউর রহমান বললেন, কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোলাম রহমান। সদস্যরা হলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস, উপবিভাগীয় প্রকৌশলী মাজেদুর রহমান, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী এবং হাসপাতালে সহকারী পরিচালক (প্রশাসন) মাইন উদ্দিন খান।

ময়মনসিংহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    শ্রেণিকক্ষে শিক্ষার্থীর কাছে ফোন পেয়ে হাতুড়ি দিয়ে ভাঙলেন শিক্ষক

    শ্রেণিকক্ষে শিক্ষার্থীর কাছে ফোন পেয়ে হাতুড়ি দিয়ে ভাঙলেন শিক্ষক

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি