নদীতে ভেসে উঠছে লাশ। সড়কের পাশে, রেললাইনের ধারে, ঝোপঝাড়ে কিংবা নির্জন স্থানেও মিলছে মরদেহ। কোনোটি পচন ধরা, কোনোটি ক্ষতবিক্ষত, কোনোটি বস্তাবন্দি, আবার কোনো কোনো মরদেহের হাত-পা বাঁধা। পুলিশ উদ্ধার করছে, ময়নাতদন্ত হচ্ছে, মামলা বা অপমৃত্যুর নথি তৈরি হচ্ছে। কিন্তু পরিচয় মিলছে না বহু মরদেহের। শুধু তাই নয়, পরিচয় অজানা থাকার পাশাপাশি অজানাই থেকে যাচ্ছে মৃত্যুর কারণ বা হত্যাকাণ্ড হলে খুনির পরিচয়।আগামীর সময়ের অনুসন্ধানে ২০২৩ সালের জানুয়ারি থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত তিন বছর আট মাসে দেশে ১ হাজার ৯৭৮টি ‘...