Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ডিসেম্বর ঘিরে ৯ স্তরের নিরাপত্তা

  • বিশেষ নজরদারিতে ৩০ সীমান্ত জেলা
  • সীমান্তে ব্যবহার হবে নাইট ভিশন-থার্মাল ক্যামেরা
  • সঙ্গে লেজার রেঞ্জ ফাইন্ডার ঝুঁকিপূর্ণ এলাকায় সার্চলাইট
  • আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মীদের আগাম শনাক্ত
সাখাওয়াত কাওসার
সাখাওয়াত কাওসার
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪০
শেয়ার করুন:
ডিসেম্বর ঘিরে ৯ স্তরের নিরাপত্তা

গ্রাফিকস: আগামীর সময়

ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর ছুঁই ছুঁই। বিজয়ের এ মাসটিকে ঘিরে দেশের রাজনীতিতে বইছে নতুন উত্তাপের হাওয়া। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন ডিসেম্বরে দেশে ফেরার। তার এই সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেখা দিয়েছে সংঘাত ও অস্থিরতার শঙ্কা। গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনেও ডিসেম্বর জুড়ে পাল্টাপাল্টি কর্মসূচি, অবরোধ ও সহিংসতার সম্ভাবনার তথ্য তুলে ধরা হয়েছে। এরই মধ্যে গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এমন প্রেক্ষাপটে জনজীবনে স্বস্তি ফেরাতে এবং যেকোনো নাশকতা রুখতে সরকার এঁকেছে ৯ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তার ছক। যার অংশ হিসেবে সীমান্তে নজরদারি জোরদার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য  মোতায়েন, আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মীদের আগাম শনাক্ত, শিল্পাঞ্চল ও বিশ্ববিদ্যালয়ে নজরদারি এবং নাশকতা ঠেকাতে বিশেষ ব্যবস্থার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় তার অধীনস্থ বাহিনীগুলোকে এ বিষয়ে ব্যবস্থা নিতে দিয়েছে বিশেষ চিঠি।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) শাহজাদা মো. আশাদুজ্জামান আগামীর সময়কে বললেন, ‘শুধু শেখ হাসিনা নয়, যেকোনো অপরাধীর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পুলিশ কাজ করছে। সীমান্তের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনী ও সংস্থার সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। জীবন, সম্পদ ও রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে গত ১৬ নভেম্বর এ-সংক্রান্ত জরুরি প্রতিবেদন পাঠানো হয়। পরদিন ১৭ নভেম্বর পুলিশ সদর দপ্তরও বিভিন্ন ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়। যার অংশ হিসেবে দেশের ৯ জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও জননিরাপত্তা নিশ্চিতে ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। গত জুলাইয়ে রয়টার্সকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার কথাও বলেছেন। পরে ৫ আগস্ট নয়াদিল্লির এক অনুষ্ঠানে আবার ডিসেম্বরেই ফেরার কথা জানালেও দিনক্ষণ জানাননি। গোয়েন্দা সংস্থার আশঙ্কা, তার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। পাল্টাপাল্টি সমাবেশ, বিক্ষোভ, সংঘর্ষ, অবরোধ ও নাশকতার ঝুঁকিও রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজিবি সদর দপ্তর সূত্র জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে দেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে ঢুকতে বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে।

আধা সামরিক এই বাহিনীটির সদর দপ্তরের পরিচালক (অপারেশন্স) লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বললেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে বিজিবি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন গতকাল সোমবার জানালেন, ময়মনসিংহ সেক্টরের অধীনে ২৪২ দশমিক ৫ কিলোমিটার সীমান্তে তিনটি ব্যাটালিয়ন দিনরাত কাজ করছে। প্রতিটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এই সেক্টরে ৫০টির বেশি সিসি ক্যামেরা, ৩০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস, ড্রোন এবং থার্মাল ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে। এ ছাড়া আরও ৬৫টি সিসি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলমান। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় টহলের জন্য এটিভিসহ ব্যবহার হচ্ছে বিশেষ যান। প্রতিটি বিওপি থেকে দিনে ও রাতে নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহল দল সীমান্ত সুরক্ষায় কাজ করছে। অনেকটা একই প্রস্তুতি বিজিবির সব সেক্টর এবং ব্যাটালিয়নের।

গোয়েন্দাদের সুপারিশে গত ১০ নভেম্বর থেকে বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে বিজিবি মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়। আর ২০ নভেম্বর থেকে সব জেলায় বিজিবি মোতায়েনের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলা, মহানগর ও পুলিশ ইউনিটকে নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা করতে বলা হয়। ঝুঁকিপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্পর্শকাতর স্থান চিহ্নিত করে নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মীদের আগাম শনাক্ত করার ওপরও দেওয়া হয়েছে জোর।

এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, নাশকতা, অবরোধ, মিছিল কিংবা সমাবেশের মাধ্যমে কেউ পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে আগেই তা শনাক্ত করতে হবে। আইন অনুযায়ী আগাম ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগ-সমর্থিত বা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ও এনজিওতে কর্মরত ব্যক্তিদের পিসিপিআর যাচাই এবং এসব প্রতিষ্ঠানের আয়োজনে অংশ নেওয়া ব্যক্তিদেরও যাচাইয়ের সুপারিশ করা হয়েছে। দলটির সহযোগী সংগঠন ও সমর্থিত প্রতিষ্ঠানের সন্দেহজনক কর্মসূচিকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। শিল্পাঞ্চলেও বাড়তি সতর্কতার নির্দেশনা রয়েছে। শ্রমিক অসন্তোষের সুযোগে নাশকতার আশঙ্কায় মিরপুর, পল্লবী, কোনাবাড়ী, কালিয়াকৈর, কাশিমপুর, ভোগড়া বাইপাস, আশুলিয়া ও সাভারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিল্প পুলিশ, থানা পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিতের সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতির কথা উল্লেখ করে গোয়েন্দা প্রতিবেদনে ক্যাম্পাসের রাজনৈতিক তৎপরতা পর্যবেক্ষণের সুপারিশ করা হয়েছে।

রাজনৈতিক উত্তেজনা কমাতে জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দল ও শক্তিগুলোর মধ্যে গোলটেবিল বৈঠকেরও প্রস্তাব করা হয়। আওয়ামী লীগ প্রশ্নে অবস্থান স্পষ্ট করতে পরামর্শ দেওয়া হয় বিরোধী জোট ও ঐক্যের নেতাদের আলোচনায় আনার।

নাম প্রকাশে অনাগ্রহী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলছিলেন, ‘শিল্পাঞ্চল ও বিশ্ববিদ্যালয়গুলোতে  নজরদারির জন্য প্রয়োজনে ড্রোন উড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনের অনুলিপি আইজিপি, কোস্ট গার্ড, বিজিবি, এসআরবি মহাপরিচালকসহ সব বাহিনী ও ইউনিটপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।’

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলমের ভাষ্য, সরকারি স্থাপনায় নাশকতা ও ভাঙচুরের পেছনে বিদেশ থেকে উসকানি রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত চেকপোস্ট, বিশেষ টহল ও সড়কে প্রতিবন্ধকতা বসানো হয়েছে। ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন, থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার ও সার্চলাইট। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সুযোগ দেওয়া হবে না।

অনেকটা একই সুর বিজিবি ৩৩ ব্যাটালিয়নের (সাতক্ষীরা) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমানের কণ্ঠে। তিনি বললেন, বৈধ পাসপোর্টধারীরা নির্ধারিত ইমিগ্রেশন চ্যানেল ব্যবহার করতে পারবেন। তবে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। কেউ অবৈধভাবে প্রবেশ করলে তাকে আইনি ব্যবস্থার জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, টহল বৃদ্ধি ও চেকপোস্ট জোরদারের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা সাজানোর তথ্য তুলে ধরলেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) কামরুম মুনিরা। আগামীর সময়কে তিনি বললেন, ‘নিষিদ্ধ সংগঠন বা রাজনৈতিক দলের কেউ নাশকতা কিংবা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ডিসেম্বরনিরাপত্তানজরদারিসীমান্ত জেলাক্যামেরাঝুঁকিপূর্ণসার্চলাইটআওয়ামী লীগশনাক্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম