Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

অপরাধের সাতকাহনে অস্বস্তি-উদ্বেগ

  • ৯ মাসে ছয় অপরাধে ২২ হাজার ৩৩৯ মামলা
  • দিনে ১০টি হত্যাকাণ্ড
  • ১৭ অক্টোবর পর্যন্ত মবের ঘটনা ৫৩৭টি
  • মবে মৃত্যু ২৫৬, আহত ৫৭৫
সাখাওয়াত কাওসার
সাখাওয়াত কাওসার
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৯
শেয়ার করুন:
অপরাধের সাতকাহনে অস্বস্তি-উদ্বেগ

গ্রাফিকস: আগামীর সময়

সাত ধরনের অপরাধে টালমাটাল আইনশৃঙ্খলা পরিস্থিতি। নাগরিক নিরাপত্তা নিয়ে শঙ্কায় আইনপ্রয়োগকারী সংস্থাগুলো। হত্যা, ডাকাতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, পুলিশের ওপর হামলা ও মব সন্ত্রাসে উদ্বেগ বাড়ছে সরকারের নীতিনির্ধারণী মহলে।

চলতি বছরের প্রথম ৯ মাসে এই ছয় ধরনের অপরাধে মামলা হয়েছে ২২ হাজার ৩৩৯টি। মবের ঘটনা ঘটেছে ৫৩৭টি। থানা কম্পাউন্ডের মধ্যেই মবের শিকার হচ্ছে পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, তদন্তে বেশিরভাগ অপরাধের পেছনেই মাদক, পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার এবং পারিবারিক ও রাজনৈতিক বিরোধের মতো কারণ উঠে আসছে। নানামুখী সমস্যার কারণ নিয়ন্ত্রণেও খুব একটা সফলতা নেই আইনপ্রয়োগকারী সংস্থগুলোর।

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত হত্যা, ডাকাতি, ছিনতাই, নারী নির্যাতন ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৭৯ হাজার ৫৭০টি। একই সময়ে হত্যা, ডাকাতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন, অপহরণ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে ২২ হাজার ৩৩৯টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক আগামীর সময়কে বললেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে এর প্রভাব খোদ সরকারের ওপর পড়বে। যত ইতিবাচক কর্মকাণ্ডই নেওয়া হোক না কেন, এর নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। অস্ত্র, মাদক এবং চাঁদাবাজির ক্ষেত্রে জিরো টলারেন্সের বিকল্প নেই।’

তবে সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে অপরাধ বৃদ্ধির অন্যতম বড় কারণ হিসেবে দেখছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ওমর ফারুক। তিনি বললেন, শিক্ষক সমাজ বিশেষ করে সামাজিক প্রতিষ্ঠানগুলোকে আরও জনসম্পৃক্ত করতে হবে। আইনপ্রয়োগের ক্ষেত্রে অপরাধীর পরিচয়কে প্রাধান্য দিলে কখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না।

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, ২০২৬ সালের প্রথম ৯ মাসে সারা দেশে হত্যা মামলা হয়েছে ২ হাজার ৬৫৬টি। জানুয়ারিতে ২৮৭, ফেব্রুয়ারিতে ২৫০, মার্চে ৩১৭, এপ্রিলে ২৮৮, মে মাসে ৩১০, জুনে ৩২৩, জুলাইয়ে ২৯৮, আগস্টে ২৮৬ এবং সেপ্টেম্বরে ২৯৭টি মামলা হয়েছে। সে হিসাবে মাসে গড়ে হত্যাকাণ্ড হয়েছে ২৯৫টি, দিনে প্রায় ১০টি।

এ পরিসংখ্যানের বাইরেও একের পর এক হত্যাকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। সম্প্রতি ২৪ ঘণ্টার ব্যবধানে খুলনায় গুলিতে এক যুবক ও এক গৃহবধূ নিহত হয়েছেন। দিনাজপুরে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে একজনের। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে হাত-পা বাঁধা এক গৃহবধূর মরদেহ। শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর পাওয়া গেছে এক নারীর মরদেহ। ময়মনসিংহের গফরগাঁওয়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধারের খবর রয়েছে। ভোলার পৃথক স্থান থেকেও দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মব সন্ত্রাসেও প্রাণহানি

মানবাধিকার সংগঠন ‘মানবাধিকার সংস্কৃতি ফোরামের’ (এমএসএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ অক্টোবর পর্যন্ত দেশে মব সহিংসতার ঘটনা ঘটেছে ১ হাজার ১৩৪টি। এসব ঘটনায় নিহত হয়েছেন ৮৬৮ জন। আহত হয়েছেন ৮৬১ জন। এর মধ্যে চলতি বছর ১৭ অক্টোবর পর্যন্ত ৫৩৭টি মবের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৫৬ জনের মৃত্যু এবং ৫৭৫ জন আহত হয়েছেন। গণপিটুনি ও সংঘবদ্ধ হামলায় প্রাণহানির এসব ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ার বিপজ্জনক প্রবণতা তুলে ধরছে। অভিযোগের নিষ্পত্তি আইন ও আদালতের মাধ্যমে হওয়ার কথা। কিন্তু মব সহিংসতায় অনেক ক্ষেত্রেই ঘটছে প্রাণহানি।

ডাকাতি-ছিনতাইয়ের ১ হাজার ৭৬৩ মামলা

চলতি বছরের প্রথম ৯ মাসে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় ১ হাজার ৭৬৩টি মামলা হয়েছে। জানুয়ারিতে ২১৫, ফেব্রুয়ারিতে ১৭৬, মার্চে ১৮১, এপ্রিলে ২০৩, মে মাসে ২০৯, জুনে ১৮৯, জুলাইয়ে ১৬০, আগস্টে ১৯৬ এবং সেপ্টেম্বরে ১৮১টি মামলা হয়।

পুলিশের বিশ্লেষণে ঢাকা ও চট্টগ্রামে ডাকাতি, ছিনতাই ও দস্যুতার ঘটনা বেশি হওয়ার বিষয়টি উঠে এসেছে। এসব অপরাধে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে।

নারী ও শিশু নির্যাতনের ১৬ হাজার ৭০৯ মামলা

নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ৯ মাসে মামলা হয়েছে ১৬ হাজার ৭০৯টি। একই সময়ে অপহরণের ঘটনায় মামলা হয়েছে ৭৬৯টি। এসব অপরাধের সংখ্যা সামাজিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।

পুলিশের ওপর হামলায় উদ্বেগ

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের ওপর হামলার ঘটনায় ৪৪২টি মামলার তথ্য রয়েছে। আহত ৪৪২ জন পুলিশ সদস্য। খসড়ার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আহত হন ৬০১ জন পুলিশ সদস্য।

তদন্তে বলা হয়েছে, মাদকবিরোধী অভিযানে গিয়ে অনেক পুলিশ সদস্য হামলার শিকার হন। তাদের কেউ কেউ মব সহিংসতার শিকার হয়েছেন। অনেকের আঘাত গুরুতর। আহত কয়েকজন পুলিশ সদস্য পরে মারা গেছেন বলেও খসড়ায় উল্লেখ রয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট সংখ্যা দেওয়া হয়নি।

অপরাধের পেছনে মাদক ও বিরোধ

পুলিশের বিশ্লেষণে অপরাধের পেছনে পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার, মাদক এবং পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক বিরোধের মতো বিষয় উঠে এসেছে। এসব বিরোধের জেরে ঘটছে গুলি, ছুরিকাঘাত, ধারালো অস্ত্র দিয়ে কোপানো ও পিটিয়ে হত্যার ঘটনা। পারিবারিক বিরোধের জেরেও স্বজনদের হাতে প্রাণহানি ঘটছে।

অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হচ্ছে মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওপর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মব সহিংসতা, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩

মানবাধিকার সংগঠন এইচআরএসএসের তথ্য অনুযায়ী, গত ৯ মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ১ হাজার ১৩টি ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন ৭৩ জন। আহত ৬ হাজার ৪৭৩ জনের বেশি।

পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, কিশোর গ্যাং নির্মূলে সরকার সম্প্রতি প্রতিটি থানায় ইউএনও এবং অফিসার ইনচার্জ মিলে কমিটি গঠন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

অপরাধআইনশৃঙ্খলা পরিস্থিতিনাগরিক নিরাপত্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

    মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ

    মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ

    হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান

    হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান