Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিদেশে গিয়ে দেশে অপরাধজগত নিয়ন্ত্রণের ছক এঁটেছিলেন আসলাম

সাখাওয়াত কাওসার
সাখাওয়াত কাওসার
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৯:০১
শেয়ার করুন:
বিদেশে গিয়ে দেশে অপরাধজগত নিয়ন্ত্রণের ছক এঁটেছিলেন আসলাম

আদালত প্রাঙ্গণে সুইডেন আসলাম। ছবি: আগামীর সময়

চারদিন আগে থাইল্যান্ড থেকে এসেছিলেন বাংলাদেশে। আজ ভোররাতে আবার থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাবার প্রস্তুতি ছিল। তবে শেষ পর্যন্ত আর বিদেশে যাওয়া হলো না। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে গ্রেপ্তার হতে হলো শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে (৬৫)। যেতে হচ্ছে কারাগারে। অভিযোগ রয়েছে, বিদেশে গিয়ে দেশে অপরাধজগত নিয়ন্ত্রণের ছক এঁটেছিলেন আসলাম।

সর্বশেষ খবর অনুযায়ী, আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল।

এদিন আসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের এসআই ইরফান খান। তবে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম শুনানিতে জানান, চিকিৎসার জন্য ব্যাংককে যেতে চেয়েছিলেন আসলাম। তিনি হার্টের রোগী। সাড়ে ২৭ বছর জেলখানায় ছিলেন। এই পরিস্থিতিতে তিনি সন্ত্রাসী কার্যক্রমে কোনোভাবেই জড়িত নন। পরে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এদিকে, সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, চলতি মাসের প্রথম সপ্তাহে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন আসলাম। পরিকল্পনা ছিল, পরিস্থিতি অনুকুলে আসার আগ পর্যন্ত থাইল্যান্ড, মালয়েশিয়া থেকেই কর্মকাণ্ড চালিয়ে যাবেন। পাশাপাশি চেষ্টা করছিলেন ইউরোপের কোনো দেশে পাড়ি জমাবার। সেখান থেকেই অপরাধজগত নিয়ন্ত্রণের পরিকল্পনা ছিল তার।

আরও পড়ুন

স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

২৩ নভেম্বর ২০২৬

ওই সূত্র আরও বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরপাকড় বাড়তে পারে, এমন আশঙ্কা থেকে আসলাম গোপনে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এর আগে সরকারের একটি মহলের সবুজ সংকেত পেয়েই ফিরেছিলেন দেশে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাউন্সিলর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন আসলামের ছোট ভাই। মূলত সেই নির্বাচনী কার্যক্রম তদারকি করতেই দেশে এসেছিলেন। যদিও অন্য একটি সূত্রের দাবি, দেশে ফেরার পর আরেক পলাতক শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে আসলামের বনিবনা হচ্ছিল না। সেই বিরোধের জেরেই তাকে গ্রেপ্তার করানো হয়েছে।

গত এক বছর ধরে একটি অপরাধী চক্রের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার জন্য আসলামকে দফায় দফায় প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করে সূত্রটি। কিন্তু তিনি তাতে সাড়া দেননি। এ কারণে তাকে টিটন হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এসব দাবির সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ডিবির একটি সূত্র বলছে, ২০২৪ সালের আগস্টে কারাগার থেকে বেরিয়ে অন্তত চারবার থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে যাতায়াত করেন আসলাম।

তাকে গ্রেপ্তারের পর আজ সোমবার দুপুরে ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দীন আহমেদ আগামীর সময়কে বলেন, ‘চলতি বছরের ২৮ এপ্রিল আরেক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর বাইরে তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আছে।’

আরও পড়ুন

এখন গ্রেপ্তার সুইডেন আসলাম, তখন টিটনকে খুন করেছিলেন কারা

২৩ নভেম্বর ২০২৬

আসলাম চারদিন আগে থাইল্যান্ড থেকে ফিরে এসেছিলেন আবার যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন কি না, জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন মন্তব্য করেন, ‘আমাদের ইমিগ্রেশন পুলিশ ডিবি পুলিশের কাছে আসলামকে হস্তান্তর করেছে। বিদেশে যাওয়ার বিষয়টি ইমিগ্রেশন পুলিশ বলতে পারবে।’

গত ২৮ এপ্রিল রাজধানীর নিউ মার্কেটের বটতলায় গুলিতে ঝাঁজরা হয়ে প্রাণ হারান শীর্ষ সন্ত্রাসী টিটন। ঘাতকরা এসেছিল মোটরসাইকেলে, গুলি করে মিলিয়ে যায় জনতার ভিড়ে। খুব কাছ থেকে মাথা, কপাল ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে পরপর ছয়টি গুলি করা হয়েছিল তাকে।

এরপর কেটে গেছে সাত মাস। এত দিনেও হত্যারহস্যের জট খোলেনি। এবার সেই মামলায় রিমান্ডে নেওয়া হলো আসলামকে। এখন দেখার বিষয়, টিটন হত্যার পরিকল্পনাকারী ও জড়িত ব্যক্তিদের বিষয়ে নতুন তথ্য পাওয়া যায় কি না।

নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। পুলিশের ধারণা করছে, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। দীর্ঘ সাত মাসেও এ হত্যাকাণ্ডের রহস্য পুরোপুরি উদ্‌ঘাটিত হয়নি।

ঢাকার অপরাধজগতে আসলামের উত্থান গত শতকের ৮০ এর দশকে। শুরুতে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় ছিল তার আধিপত্য। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারে নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে খুন করার অভিযোগে ব্যাপকভাবে আলোচনায় আসে তার নাম।

বেশ কয়েকটি হত্যামামলার আসামি হয়ে গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি। ২৭ বছর পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান।

সুইডেন আসলামঅপরাধটিটন হত্যাকাণ্ডআদালত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি