দেশত্যাগের চেষ্টাকালে ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারের পর সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজ...