Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এখন গ্রেপ্তার সুইডেন আসলাম, তখন টিটনকে খুন করেছিলেন কারা

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৬:৩১
শেয়ার করুন:
এখন গ্রেপ্তার সুইডেন আসলাম, তখন টিটনকে খুন করেছিলেন কারা

খন্দকার নাঈম আহমেদ টিটন ও এস এম আসলাম হোসেন

রাজধানীর নিউমার্কেটের বটতলায় গুলিতে ঝাঁজরা হয়ে প্রাণ হারান শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। ঘাতকেরা এসেছিল মোটরসাইকেলে, গুলি করে মিলিয়ে যায় জনতার ভিড়ে। খুব কাছ থেকে মাথা, কপাল ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে পরপর ছয়টি গুলি করা হয়েছিল তাকে। এরপর কেটে গেছে আরও সাত মাস। এত দিনেও হত্যার রহস্যের জট খোলেনি। এবার সেই মামলায় গ্রেপ্তার দেখানো হলো আরেক শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম হোসেন ওরফে সুইডেন আসলামকে।

আজ ভোররাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। টিটনকে হত্যার পেছনে ঢাকার অপরাধজগতের পুরোনো দ্বন্দ্ব কাজ করতে পারে— এমন ধারণার কথা আগেই জানিয়েছিল পুলিশ। কিন্তু টিটন হত্যার পেছনে সুইডেন আসলামের ভূমিকা কী, তা এখনো নিশ্চিত নয়। তাহলে কে বা কারা টিটনকে হত্যা করল, কেনই-বা তাকে প্রাণ দিতে হলো?

সুইডেন আসলামকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন।

আজ সোমবার দুপুরে তিনি বলছিলেন, ‘তদন্তে নাম আসায় তাকে (সুইডেন আসলাম) এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আশা করছি, ঘটনার সঙ্গে তার প্রকৃত সম্পৃক্ততার মাত্রা উঠে আসবে।’

২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার দুই নম্বরে ছিল টিটনের নাম। সেই তালিকায় সুইডেন আসলামও ছিলেন।

টিটনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ছিল। দীর্ঘদিন কারাগারে ছিলেন। ২০২৪ সালের ১২ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পান। তার কিছু দিন পর সুইডেন আসলামও মুক্তি পান একই কারাগার থেকে। 

টিটন হত্যাকাণ্ডের এতদিন পরও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা তখন জানিয়েছিলেন, টিটনের ব্যবহৃত ফোন উদ্ধার না হওয়ায় তার যোগাযোগের নেটওয়ার্ক, হত্যার আগে গতিবিধি এবং ঘটনাস্থলে যাওয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছিল না।
গ্রাফিক্স: আগামীর সময়মামলার এজাহারে যা আছে

টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেছিলেন। এতে অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আট থেকে নয়জনকে। বসিলার কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে বিরোধের কথা উল্লেখ করেন বাদী।

তার অভিযোগ ছিল, হাটের নিয়ন্ত্রণ ও ইজারা নিয়ে টিটনের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল এবং তার সহযোগী বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান ও রনি ওরফে ড্যাগারি রনির বিরোধ চলছিল।

এজাহারে বলা হয়, ঘটনার কয়েকদিন আগে টিটন তার ভাইকে জানিয়েছিলেন, বসিলা পশুর হাটের ইজারার কাগজপত্র কিনেছেন। তিনি ব্যবসা করতে চান।

২৬ এপ্রিল টিটন জানান, হাটের ইজারা নিয়ে পিচ্চি হেলাল ও তার সহযোগীদের সঙ্গে বিরোধ চলছে। পরদিন তিনি ভাইকে বলেন, বিরোধ মিটিয়ে একসঙ্গে কাজ করার জন্য তাকে একটি বৈঠকে ডাকা হয়েছে। এর পরদিনই তাকে হত্যা করা হয়।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। তাদের মধ্যেও মতবিরোধ ছিল বলে সূত্রের দাবি। এছাড়া নিউমার্কেট এলাকায় নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছিলেন টিটন।

আরও পড়ুন

আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা

২৯ এপ্রিল ২০২৬

তদন্তে অগ্রগতি কতটা?

টিটন হত্যাকাণ্ডে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত জানায়নি পুলিশ। তবে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, মামলার তদন্তে প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের পাশাপাশি বিভিন্ন সূত্র ধরে তথ্য সংগ্রহ করা হয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের পর টিটনের ব্যবহৃত ফোন উদ্ধার করা যায়নি। পুলিশের ধারণা, যারা ফোন করে টিটনকে নিউমার্কেট এলাকায় ডেকেছিলেন, তারাই হত্যার পর ফোনটি নিয়ে যান।

অবশ্য মামলার বাদী তদন্তকারীদের জানিয়েছেন, টিটন নিয়মিত কোনো ফোন নম্বর ব্যবহার করতেন না। বিভিন্ন অ্যাপের মাধ্যমে স্বজন ও পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। ফলে তার যোগাযোগের নেটওয়ার্ক শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির উপপরিদর্শক ইরফান খান বলেছিলেন, ঘটনার দিন ওই এলাকায় ব্যবহৃত বিপুলসংখ্যক ফোন নম্বর যাচাই-বাছাই করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সূত্র ধরে চলছে সরাসরি অনুসন্ধান।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের গতিবিধি রায়েরবাজার পর্যন্ত শনাক্ত করার কথা জানিয়েছেন তদন্তকারীরা।

পুলিশের ভাষ্য, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন টিটনকে লক্ষ্য করে গুলি চালান। অন্যজন মোটরসাইকেল চালাচ্ছিলেন। দুজনের মুখেই মাস্ক ছিল। গুলি চালানো ব্যক্তির মাথায় ক্যাপ ও পরনে সাদা শার্ট ছিল।

তদন্ত কর্মকর্তা ইরফান খান জানিয়েছিলেন, হত্যার পর হামলাকারীরা মোহাম্মদপুরের দিকে পালিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে রায়েরবাজারের পর তাদের গতিপথ শনাক্ত করা সম্ভব হয়নি।

তবে ডিএমপির গোয়েন্দা বিভাগের রমনা বিভাগের উপকমিশনার রেজাউল করিম সে সময় বলেছিলেন, ‘টিটন হত্যা মামলার তদন্তে খুব বেশি অগ্রগতি হয়নি। গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কাউকে গ্রেপ্তারের আগে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।’

আরও পড়ুন

সুইডেন আসলাম গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায়

২৩ নভেম্বর ২০২৬

মুক্তির পর আবারও চাঁদাবাজির অভিযোগ

নব্বইয়ের দশকের শুরুর দিকে স্থানীয় অপরাধী চক্রের সদস্য হিসেবে অপরাধজগতে প্রবেশ করেন টিটন। সময়ের সঙ্গে সঙ্গে নিজের প্রভাব ও অপরাধমূলক কর্মকাণ্ডের পরিধি বাড়ান তিনি। তার বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকা এবং অস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে।

তার নেতৃত্বে অস্ত্রের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছিল বলেও পুলিশের দাবি।

২০০৪ সালে ঢাকা সেনানিবাস এলাকা থেকে টিটনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ব্যবসায়ী বাবর এলাহী হত্যা মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয়। দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ৫ আগস্টের পর জামিনে মুক্তি পান। এরপর পুরোনো অপরাধী নেটওয়ার্ক পুনর্গঠন ও অপরাধজগতে প্রভাব ফেরানোর চেষ্টা করেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ধারণা।

জামিনে মুক্তির পর টিটনের বিরুদ্ধে নতুন করে চাঁদাবাজির অভিযোগ ওঠে। ২০২৪ সালের নভেম্বরে রাজধানীর হাজারীবাগ থানায় এক ইন্টারনেট ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মামলা হয়। মামলায় টিটন ও তার দুই ভাইকে আসামি করা হয়। তদন্ত শেষে ওই মামলায় টিটনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

১৯৬৬ সালে জন্ম নেওয়া টিটনের বাবার নাম কে এম ফখরুদ্দিন এবং মায়ের নাম আকলিমা বেগম।

আরও পড়ুন

স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

২৩ নভেম্বর ২০২৬

খন্দকার নাঈম আহমেদ টিটনটিটন হত্যাকাণ্ডসুইডেন আসলামগ্রেপ্তারঅপরাধজগত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার