রাজধানীর নিউমার্কেটের বটতলায় গুলিতে ঝাঁজরা হয়ে প্রাণ হারান শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। ঘাতকেরা এসেছিল মোটরসাইকেলে, গুলি করে মিলিয়ে যায় জনতার ভিড়ে। খুব কাছ থেকে মাথা, কপাল ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে পরপর ছয়টি গুলি করা হয়েছিল তাকে। এরপর কেটে গেছে আরও সাত মাস। এত দিনেও হত্যার রহস্যের জট খোলেনি। এবার সেই মামলায় গ্রেপ্তার দেখানো হলো আরেক শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম হোসেন ওরফে সুইডেন আসলামকে।আজ ভোররাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহ...