দেশের ইতিহাসে এক অভিযানে সর্বোচ্চ ৬৫ কেজি ৯০০ গ্রাম সিসা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ফেসবুকভিত্তিক অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে সিসা বিক্রির অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা দুই সহোদরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি হুক্কা, ৪০ কেজি সিসা সেবনের কয়লা এবং মাদক কারবারে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।আজ শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন।ডিএনসি জা...