Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পেকুয়ায় বন্যার পর আমনে খরার ধাক্কা

ইমরান হোসাইন, কক্সবাজার ও সোহেল আজিম, পেকুয়া
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪
শেয়ার করুন:
পেকুয়ায় বন্যার পর আমনে খরার ধাক্কা

বন্যার পানি নেমে যাওয়ার পর নতুন করে আমন চাষ শুরু করেছিলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার কৃষক মো. শাহাবুদ্দিন। বন্যায় বীজতলা নষ্ট হওয়ায় আবার বীজ বপন করে চারা তৈরি করতে হয়েছে তাকে। এতে প্রায় এক মাস দেরিতে জমিতে চারা রোপণ করেন। মৌসুমের শেষভাগে এসে সেই জমিতে এখন পানির অভাব। ধানগাছ বাঁচাতে এক একর জমিতে সেচের পানি কিনতেই খরচ হয়েছে ১০ হাজার টাকা। তবু অতিরিক্ত গরমে শুকিয়ে যাচ্ছে ধানগাছ, জমিতে ধরেছে ফাটল।

শাহাবুদ্দিনের আশঙ্কা, বাড়তি খরচ করেও এবার ধানের কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না। উৎপাদিত ধান বিক্রি করে চাষাবাদের খরচ তোলাও কঠিন হতে পারে। শুধু শাহাবুদ্দিন নন, কক্সবাজারের আমনচাষিদের বড় অংশই এমন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছেন। মৌসুমের শুরুতে অতিবৃষ্টি ও বন্যায় বীজতলা নষ্ট হয়েছে। পরে সার সংগ্রহে ভোগান্তি পোহাতে হয়েছে। এখন মৌসুমের শেষভাগে দেখা দিয়েছে অনাবৃষ্টি ও তীব্র পানি সংকট। ফলে বাড়তি খরচের চাপ সামলেও আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে

কক্সবাজারে চলতি মৌসুমের শুরু ও শেষভাগের আবহাওয়ার চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৪ থেকে ১২ জুলাই পর্যন্ত জেলায় ৮২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার ৭১টি ইউনিয়নের মধ্যে ৭০টি এবং পাঁচটি পৌরসভার চারটি প্লাবিত হয়। এতে ফসলি জমির পাশাপাশি ব্যাপক ক্ষতি হয় আমনের বীজতলার।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, বন্যায় জেলায় ৪ হাজার ২১১ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। সরাসরি ক্ষতির মুখে পড়েন ৪৩ হাজার ২১০ জন কৃষক। ক্ষতিগ্রস্ত জমির মধ্যে ২ হাজার ৬২০ হেক্টর আউশ ধান, ৮৭০ হেক্টর আমনের বীজতলা, ৫৫৫ হেক্টর শাকসবজি ও ১৬৬ হেক্টর পানবরজ রয়েছে।

তবে বন্যার কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। যে জমি একসময় পানির নিচে ছিল, সেখানেই এখন সেচের পানির জন্য হাহাকার। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্যসেবা (বামিস) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, ৭-১০ অক্টোবর এবং ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত দুই দফায় টানা চার দিন করে জেলায় বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ থেকে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার এই পরিবর্তনে মাটির আর্দ্রতা দ্রুত কমে যাচ্ছে। কৃষি আবহাওয়া বিভাগের পরামর্শ অনুযায়ী, আমন ধানের জমিতে সাধারণত ২ থেকে ৫ সেন্টিমিটার পানি ধরে রাখা প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় অনেক জমির ওপরের স্তর শুকিয়ে যাচ্ছে। এতে ধানের কুশি গঠন, স্বাভাবিক বৃদ্ধি ও মাটি থেকে পুষ্টি গ্রহণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

রামুর খুনিয়াপালং ইউনিয়নের কৃষক আব্দুল মাজেদের আশঙ্কা, সেচের পানি নিশ্চিত করা না গেলে অনেক জমির ধান রক্ষা করা কঠিন হবে। বিশেষ করে বন্যার কারণে দেরিতে চারা রোপণ করা জমিগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। এসব জমিতে ধানের থোড় বের হওয়া ও পরিপক্বতার সময় পিছিয়ে যাওয়ায় মৌসুমের শেষভাগের আবহাওয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে পানির সংকটের আগে মৌসুমের শুরুতেই সার সংগ্রহ নিয়ে ভোগান্তিতে পড়েছিলেন কৃষকরা। উখিয়া ও রামুতে গত দুই মাসে ডিলারের দোকানে সার কিনতে কৃষকদের দীর্ঘ সারি দেখা গেছে। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় অনেকে প্রয়োজনীয় সার না পেয়ে ফিরে গেছেন।

উখিয়া উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় ৯ হাজার ৭০৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অক্টোবরে সেখানে প্রায় ৯৬ টন সার বরাদ্দ দেওয়া হয়। উপজেলার ৯ জন ডিলার ও ৪২ জন সাব-ডিলারের মাধ্যমে এসব সার বিতরণ করা হয়েছে।

উখিয়ার কৃষক জসিম উদ্দিনের অভিযোগ, বরাদ্দের তুলনায় চাহিদা বেশি থাকায় জনপ্রতি মাত্র ১০ কেজি করে সার পেয়েছেন তারা। সকাল থেকে লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারেননি। এতে নির্ধারিত সময়ে জমিতে সার প্রয়োগ করা সম্ভব হয়নি।

উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীস্ সরকার বরাদ্দের তুলনায় চাহিদা বেশি থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার ভাষ্য, কৃষকরা যাতে সার না পেয়ে ফিরে যান, সেজন্য ডিলারদের প্রয়োজন অনুযায়ী কমবেশি করে সার বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছিল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কক্সবাজারে ৭৮ হাজার ৬২০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এসব জমি থেকে ৩ লাখ ৮৭ হাজার ৮৯০ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলাগুলোর মধ্যে চকরিয়ায় সবচেয়ে বেশি ১৩ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এরপর টেকনাফে ১১ হাজার ৭০, উখিয়ায় ৯ হাজার ৭০৫ এবং রামুতে ৯ হাজার ৪৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিকের ভাষায়, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও অব্যাহত বৃষ্টিপাতের কারণে অনেক জমিতে আবার আবাদ শুরু করতে দেরি হয়েছে। বিশেষ করে আমনের বীজতলা নষ্ট হওয়ায় উৎপাদনে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সার সংকট কেটে গেছে দাবি করে তিনি বলেছেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে মানসম্মত বীজ, সার ও প্রয়োজনীয় প্রণোদনা দেওয়া হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তাও দেওয়া হচ্ছে।’ তবে তার আশঙ্কা, দেরিতে রোপণ করা জমিতে সেচের পানি নিশ্চিত করা না গেলে ফলন কমে যেতে পারে।

কক্সবাজারপেকুয়াআমনখরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    শঙ্কা
    তৈরি
    হয়েছে।