কক্সবাজারের পেকুয়ায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম বাইম্যাখালী গ্রামে পশু চিকিৎসক বেলাল উদ্দিনের পুকুরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মাছচাষীর দাবি, বিষ প্রয়োগের প্রায় ১ লাখ টাকার মাছ মারা গেছে।পশু চিকিৎসক বেলাল উদ্দিন ব্যাখ্যা করেন, দীর্ঘদিন শখ ছিল, পুকুরে মাছচাষ করব। সেই পরিকল্পনা নিয়ে পুকুরে মাছচাষের জন্য পুকুর প্রস্তুত করি। তারপর বিভিন্ন প্রজাতির মাছের পোনা সংগ্রহ করে পুকুরে ছাড়া হয়। তার পুকুরে কাতলা, রুই, তেলাপিয়া, পাঙাশসহ বিভিন্...