Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পেকুয়া

সড়কে বালু রাখা নিয়ে তর্ক, চাচা-ভাতিজাকে কোপাল প্রতিপক্ষরা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৪
শেয়ার করুন:
সড়কে বালু রাখা নিয়ে তর্ক, চাচা-ভাতিজাকে কোপাল প্রতিপক্ষরা

গ্রাফিকস: আগামীর সময়

কক্সবাজারের পেকুয়ায় তুচ্ছ বিষয় নিয়ে তর্কের জেরে ধারালো দা দিয়ে চাচা ও ভাতিজাকে কুপিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ মুবিনকে (৩০) আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে পৌরসভার বাইম্যাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত দুজন পেকুয়া পৌরসভার বাইম্যাখালী গ্রামের মৃত মনজুর আলমের ছেলে আসকর আলী (২৮) ও মোহাম্মদ ওসমানের ছেলে ছোটন (১৮)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সড়কের ওপর বালু স্তূপ করা ছিল। দুপুরে ছোটন বালু সরিয়ে রাখছিলেন। এ সময় সড়কের ওপর বালু রাখা নিয়ে মবিনের সঙ্গে ছোটনের তর্কাতর্কি হয়। দুজনের মধ্যে হাতাহাতির একপর্যায়ে মুবিনের কাছে থাকা দা দিয়ে ছোটনকে কোপাতে থাকেন। ছোটনের চিৎকারে তার চাচা আসকর আলী ঘটনাস্থলে ছোটনকে উদ্ধার করতে যান। এ সময় আসকরকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।


আরও পড়ুন

গাইবান্ধা থেকে এআই দিয়ে তৈরি হচ্ছিল আওয়ামী লীগের পক্ষে ভুয়া সংবাদ

১২ সেপ্টেম্বর ২০২৬

এতে আসকর ও ছোটনের শরীর, হাত ও আঙুলসহ বিভিন্ন স্থানে জখম হয়। এতে আসকরের তিনটি আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মুবিন পালিয়ে যাওয়ার পথে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। আহত দুজনকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, মুবিন পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী গ্রামের নুর হোসেনের ছেলে। তিনি বাইম্যাখালী নানার বাড়ির পাশে থাকেন। মুবিন প্রায় সময় মাদক সেবন করতেন। চুরি-ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিল।

পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানালেন, ‘এ ঘটনার খবর পাওয়ার পর পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করেছে। ধারালো দা উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পেকুয়াসড়কবালু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    ওই দেখা যায় এভারেস্ট

    ওই দেখা যায় এভারেস্ট

    বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদলের সাবেক নেতা

    বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদলের সাবেক নেতা