Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পেকুয়া

প্যারাবন কেটে মৎস্যঘের

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৮
প্যারাবন কেটে মৎস্যঘের

পেকুয়ায় উপকূলীয় প্যারাবন কেটে মৎস্যঘের সম্প্রসারণ এবং স্কেভেটর দিয়ে চরের মাটি তুলে বাঁধ নির্মাণ করা হয়েছে, ছবি : আগামীর সময়

কক্সবাজারের পেকুয়ায় উপকূলীয় প্যারাবন কেটে মৎস্যঘের সম্প্রসারণ এবং  এক্সকাভেটর দিয়ে চরের মাটি তুলে বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

উপজেলার উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়ার করিমদাদ মিয়া ঘাটসংলগ্ন উজানটিয়া চ্যানেল এলাকায় কয়েক দিন ধরে এ কর্মকাণ্ড চললেও বন বিভাগের দৃশ্যমান তৎপরতা না থাকায় তাদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উজানটিয়া ইউনিয়নের নয়াপাড়ার শফি ও মিয়াপাড়ার মকবুল বহদ্দার এলাকায় সম্প্রতি প্যারাবন কেটে মৎস্যঘের সম্প্রসারণের কাজ শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, প্যারাবনের অসংখ্য গাছ কেটে ফেলা হয়েছে। এরপর গতকাল রবিবার থেকে এক্সকাভেটর দিয়ে প্রায় ১০ একর জায়গার মাটি কেটে বাঁধ নির্মাণের কাজ শুরু করা হয়।

স্থানীয়দের ভাষ্য, মৎস্যঘের তৈরির জন্য প্যারাবন উজাড়ের পাশাপাশি চরের মাটি কেটে বাঁধ নির্মাণ করা হলে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে উপকূলীয় এলাকার স্বাভাবিক জলপ্রবাহ ও ভূমির ভারসাম্যও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।


আরও পড়ুন

চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

১৪ সেপ্টেম্বর ২০২৬

তাদের দাবি, প্যারাবন উপকূলীয় এলাকার প্রাকৃতিক প্রতিরক্ষা বেষ্টনী হিসেবে কাজ করে। ঝড় ও জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের শক্তি কমানো, উপকূলীয় ভূমিক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছসহ বিভিন্ন জলজপ্রাণীর প্রজননক্ষেত্র তৈরিতে প্যারাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে নির্বিচারে প্যারাবন কেটে মৎস্যঘের সম্প্রসারণ করা হলে এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে উপকূলীয় জনপদ ও পরিবেশের ওপর।


স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে প্যারাবন নিধন ও মাটি কাটার কাজ চললেও শুরুতে উপকূলীয় বন বিভাগের তৎপরতা দৃশ্যমান ছিল না। পরে বিষয়টি জানাজানি হলে বন বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থলে লোক পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে মগনামা বিট কর্মকর্তা হোসেন তওফিক বলেছেন, বিষয়টি জানার পরপরই বিট কার্যালয় থেকে লোক পাঠানো হয়েছে। মাটি কাটা বন্ধ এবং এক্সকাভেটর সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তবে প্যারাবন কাটার অভিযোগ অস্বীকার না করে অভিযুক্ত শফি বলেছেন, প্যারাবন আগে থেকেই কাটা ছিল। সেখানে আগে থেকেই একটি মাছের ঘের ছিল। মৎস্যঘের করার জন্য তিনি এক্সকাভেটর দিয়ে মাটি কেটে বাঁধ দিয়েছেন মাত্র।

অন্য অভিযুক্ত মফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বললেন, ‘শফি নামে একজন এ ঘটনায় জড়িত। তিনিই প্যারাবন কেটে বাঁধ তৈরি করছেন।’

স্থানীয় বাসিন্দা মো. শিমুল বলেছেন, জায়গাটি তারা ‘মাথাকিলা’ হিসেবে দেখাশোনা করে থাকেন। তাদের কাছ থেকে শফি ও মফিজ বর্গা নিয়ে তাদের অগোচরে প্যারাবন কেটে বাঁধ তৈরি করেছেন। বিষয়টি জানার পর তারা বন বিভাগকে অবগত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেছেন, শফি একটি ব্যক্তি মালিকানাধীন মৎস্যঘের ইজারা নিয়েছেন। ইজারা নেওয়ার পর বাঁধে ছিদ্র হয়ে পানি বের হয়ে যাওয়ার অজুহাতে তিনি মাটি তোলেন। পরে পাশের আরও কিছু জায়গা দখলে নিয়ে নতুন বাঁধ নির্মাণের চেষ্টা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের নির্দেশে অভিযুক্ত ব্যক্তির এক্সকাভেটর জিম্মায় রাখার পাশাপাশি বাঁধটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানিয়েছেন, নদীর জায়গা দখল ও প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ কোনোভাবেই করতে দেওয়া হবে না। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক কলিম উল্লাহর ভাষ্য, উপকূলীয় প্যারাবন শুধু গাছপালার সমষ্টি নয়, এটি উপকূলের জন্য একটি প্রাকৃতিক প্রতিরক্ষা বেষ্টনী। ঝড়-জলোচ্ছ্বাসের অভিঘাত কমানো, উপকূলীয় ভূমিক্ষয় রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে প্যারাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্বিচারে প্যারাবন ধ্বংস করা হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে উপকূলীয় জনপদে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি আরও বাড়তে পারে। তাই প্যারাবন নিধন বন্ধের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় আবার প্যারাবন সৃষ্টি ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি।

প্যারাবনপেকুয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর  পেতে হবে ব্যাংক এমডিদের

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর পেতে হবে ব্যাংক এমডিদের

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস