Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৭
সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

সংগৃহীত ছবি

১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল করে শুল্ক-কর সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি দেওয়ার বাধ্যবাধকতা আরোপের আদেশ স্থগিত করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আদেশ জারির মাত্র ছয় দিনের মাথায় অধিকতর পর্যালোচনার জন্য এটি স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-৮ শাখা। মন্ত্রণালয়ের উপপ্রধান মোহাম্মদ খায়রুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এনবিআরের জারি করা আদেশটি অধিকতর পর্যালোচনার প্রয়োজন রয়েছে। তাই আপাতত আদেশটি স্থগিত রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে ৭ সেপ্টেম্বর ‘আদেশ নং-৫১/২০২৬/কাস্টমস/৫১৯’ জারি করে এনবিআর। এতে কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাধীন ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বিদ্যমান বন্ড সুবিধা বাতিল করা হয়।

নতুন ব্যবস্থায় ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রকৃত রপ্তানিকারকদের সুতা আমদানির ক্ষেত্রে বিজিএমইএ, বিকেএমইএ অথবা বিটিএমএর প্রত্যয়নপত্র জমা দিতে হবে। পাশাপাশি আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক-কর সমপরিমাণ ১০০ শতাংশ নিঃশর্ত ও অব্যাহত ব্যাংক গ্যারান্টি সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে জমা দিতে হবে।

আমদানিকৃত সুতা দিয়ে তৈরি পোশাক শতভাগ রপ্তানি হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নের ভিত্তিতে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করার বিধান রাখা হয়।

২০ আগস্ট বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত টেক্সটাইল শিল্পের আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছিল। মূলত দেশীয় স্পিনিং মিলের স্বার্থ সংরক্ষণ এবং স্থানীয় টেক্সটাইল শিল্পকে সুরক্ষা দেওয়াই ছিল এর উদ্দেশ্য।

তবে এনবিআরের আদেশের পর পোশাক রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। উদ্যোক্তাদের আশঙ্কা, কাঁচামাল আমদানির সময় বিপুল পরিমাণ ব্যাংক গ্যারান্টি দিতে হলে কারখানাগুলোর চলতি মূলধনে চাপ বাড়বে। এতে উৎপাদন ব্যয়ও বেড়ে যেতে পারে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে নিটওয়্যার, ডেনিমসহ রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো এ সিদ্ধান্তে বেশি চাপে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা।

অন্যদিকে, স্থানীয় স্পিনিং মিল মালিকদের দাবি, বন্ড সুবিধায় বিদেশি সুতা আমদানির কারণে দেশীয় মিলগুলো তাদের উৎপাদিত সুতা বিক্রি করতে পারছে না। ফলে স্থানীয় শিল্পের স্বার্থে দেশীয় সুতা ব্যবহারে উৎসাহ দেওয়া প্রয়োজন।

এ অবস্থায় দেশীয় সুতা উৎপাদক ও পোশাক রপ্তানিকারক—দুই পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআরের আদেশটি পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এখন মন্ত্রণালয়ের অনুরোধের পর এনবিআর কী সিদ্ধান্ত নেয়, সেটিই দেখার বিষয়।

সুতা আমদানিবাণিজ্য মন্ত্রণালয়বন্ড সুবিধা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী