Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২
জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

জিবুতির উদ্দেশে যেতে অপেক্ষায় ইয়েমেনের নারী ও শিশুরা। ছবি: এক্স পোস্টের ভিডিও থেকে নেওয়া

ইয়েমেনে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে লড়াইয়ের কারণে প্রায় ১ হাজার ৪০০ মানুষ দেশ ছেড়ে জিবুতিতে পালিয়েছে। গতকাল শনিবার জিবুতির অর্থমন্ত্রী ইলিয়াস মুসা দাওয়ালেহ জানিয়েছেন এ তথ্য।

ইয়েমেনের ঠিক বিপরীত দিকে আফ্রিকার হর্ন অঞ্চলে জিবুতি অবস্থিত। দেশটির কাছেই রয়েছে বাব আল-মান্দেব প্রণালি। এই প্রণালি দিয়ে এডেন উপসাগর থেকে লোহিত সাগরে যাওয়া যায়।

ইলিয়াস মুসা দাওয়ালেহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, মাত্র ২৪ ঘণ্টায় ইয়েমেন থেকে ১ হাজার ৪০০ শরণার্থী জিবুতিতে পৌঁছেছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, জুলাই থেকে ইয়েমেনে অন্তত ৭৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সর্বশেষ লড়াই শুরুর পর গত এক সপ্তাহেই বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চার গুণ বেড়েছে।

এদিকে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের উপকূল ধরে এগিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা। তাদের আকস্মিক এই অগ্রযাত্রায় প্রায় ৫০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

আরও পড়ুন

সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

১২ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় ত্রাণকর্মীদের বরাতে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, অনেক গ্রাম পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে। আবার বহু পরিবার হুতি সম্মুখসারির কাছে আটকা পড়ে খাবারের সংকটে রয়েছে।

চলতি সপ্তাহে দ্রুতগতির অভিযানে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূল ঘেষে একের পর এক শহর দখল করেছে। এসব এলাকা যুক্তরাষ্ট্র ও সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। কয়েকশ মানুষ নিহত হওয়ার খবরও পাওয়া গেছে বলে জানিয়েছে গার্ডিয়ান।

অনেকেই আশঙ্কা করছেন, ইয়েমেনে আবার পূর্ণমাত্রার গৃহযুদ্ধ শুরু হতে পারে। আগের সেই যুদ্ধে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ নিহত এবং আরও বহু মানুষ দুর্ভিক্ষের শিকার হয়েছিলেন।

আইওএমের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক মুখপাত্র জো লোরি কায়রোতে বলেছেন, ‘ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়া মানুষের সংখ্যা দ্রুতই বাড়ছে।’

‘অনেকে শহর ছেড়ে নিজেদের মালপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছেন। সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্কও বন্ধ রয়েছে’, বলছিলেন মুখপাত্র জো লোরি।


সূত্র : আল জাজিরা

আরও পড়ুন

ইয়েমেনে আইআরজিসির শত শত কর্মকর্তা পাঠিয়েছে ইরান, অভিযোগ যুক্তরাষ্ট্রের

১১ সেপ্টেম্বর ২০২৬


মধ্যপ্রাচ্যইয়েমেনজিবুতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা