লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী
আগামীর সময় প্রতিবেদক

সচিবালয়ে আজ রবিবার কৃষি মন্ত্রণালয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি: পিআইডি
সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে এক বৈঠতেক অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই বৈঠকে যেতে ছয় তলা হেঁটেই ওঠেন তিনি।
আজ রবিবার বিকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় প্রধানমন্ত্রী লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে হেঁটে ওঠেন।
এই বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ সংশ্লিষ্ট
বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।




