Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

আসাদুজ্জামান দারা, ফেনী
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

সাপ উদ্ধার বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন নজরুল ইসলাম অয়ন

ফেনীর বিশ্ববিদ্যালয় ছাত্র নজরুল ইসলাম অয়ন সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার করে তা বনে অবমুক্ত করেন। এ পর্যন্ত তিন হাজারের বেশি পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করে অবমুক্ত করেছেন। উদ্ধার করেছেন বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে সাতশ সাপ। এরপর সেগুলো ছেড়ে দিয়েছেন পরশুরামের মহেশ পুষ্করণী বন, সীতাকুণ্ড ইকোপার্কসহ বিভিন্ন বনে। কোথাও লোকালয়ে সাপ ঢোকার খবর পেলে ছুটে যান তিনি। কোনো সাপকে মারতে দেন না বরং যত্ন করে ধরে সেগুলোকে অবমুক্ত করেন।  শুধু সাপই নয়, নজরুল ইসলাম অয়ন (২৬) শিকারিদের কাছ থেকে পাখি উদ্ধার করে বনে অবমুক্ত করেন। আহত বিড়ালের চিকিৎসা এবং শকুন উদ্ধার করেও অবমুক্ত করেন। অয়ন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম অব বাংলাদেশের একজন নিয়মিত উদ্ধারকারী এবং প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিভিন্ন প্রতিষ্ঠানে সাপ উদ্ধার ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা আয়োজন করেন নিজ খরচে। সম্প্রতি ফেনী ইউনিভার্সিটি ও ফেনী ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছেন। ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের এ জেড খান উচ্চবিদ্যালয় মাঠে ই-লার্নিং ইয়ুথ ফোরাম আয়োজিত দিনব্যাপী কমিউনিটি সেফটি ক্যাম্পে সম্প্রতি প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। তিনি বনবিড়াল, চিতাবিড়াল, গুঁইসাপ, গন্ধগোকুল, শঙ্খচিল, ভুবনচিল, ডাহুক, শালিক, টিয়াসহ তিন হাজারের বেশি পাখি ও বন্যপ্রাণী ধরে অবমুক্ত করেছেন।

বেসরকারি ফেনী ইউনিভার্সিটির ইংরেজি (সম্মান) শেষ বর্ষের ছাত্র অয়ন জানালেন, তিনি ১২ বছর ধরে বন্যপ্রাণী অবমুক্ত করার কাজ করছেন। সাপ অবমুক্ত করছেন গত চার বছর। ফেনী ছাড়াও চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলায় গিয়েও তিনি সাপ উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। তিনি বলেছেন, সাপকে আক্রমণ বা হত্যা নয়, সাপ থেকে সতর্ক থাকতে হবে। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করছেন বলে জানিয়েছেন।

ফেনীর ফুলগাজী উপজেলার জি এম হাট ইউনিয়নের বশিকপুরের প্রয়াত মাহবুবুল আলম ও পারভীন আক্তারের তিন ছেলেমেয়ের মধ্যে অয়ন মেজো।

নজরুল ইসলাম অয়নের কাজগুলো ভালো লাগে তার শিক্ষকদের। ফেনী ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক রেজওয়ান হোসেন বললেন, ‘অয়নের কাজগুলো আমাদের গর্বিত করে। তার বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণের বিষয়টি তরুণদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে বলে মনে করি।’

সামাজিক বন বিভাগ ফেনীর বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন অয়নের কার্যক্রমের প্রশংসা করেছেন। তিনি জানালেন, অয়ন দীর্ঘদিন ধরে সাপ উদ্ধার ও বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছেন। বন বিভাগের নানা সচেতনতামূলক কার্যক্রমেও তিনি জড়িত। কোথাও সাপের উপস্থিতির খবর পেলে অয়ন গিয়ে সেটি উদ্ধার করে বনে অবমুক্ত করেন। ফলে সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে ভয় কমছে এবং সচেতনতা বাড়ছে।

ফেনীবন্যপ্রাণীবিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট